ছবি: সংগৃহীত
খেলা
আইসিসি র‌্যাংকিং

ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও ১০ নম্বরে নেমে গেলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ ক্রিকেটের অবস্থা যেন দিন দিন অবনতির দিকেই যাচ্ছে। কদিন আগে আইসিসি র‌্যাংকিংয়ের বার্ষিক হালনাগাদের পর ওয়ানডেতে ১০ নম্বরে নেমে যায় টাইগাররা। এবার টি-টোয়েন্টি ক্রিকেটেও ১০ নম্বর দল হয়ে গেলো বাংলাদেশ। টেস্টের অবস্থাও খুব ভালো নয়, অবস্থান ৯ নম্বরে।

টি-টোয়েন্টিতে এক ধাপ নিচে নেমেছে বাংলাদেশ। আগে ছিল নয় নম্বরে। শুক্রবার (৩০ মে) প্রকাশিত হালনাগাদ র‌্যাংকিংয়ে এক ধাপ পিছিয়েছে লিটন দাসের দল।

সেটা অনুমিতই ছিল। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের পর পাকিস্তানের কাছেও এক ম্যাচ বাকি থাকতে সিরিজ খুইয়ে বসেছে বাংলাদেশ।

টানা চারটি টি-টোয়েন্টিতে হারার পর বাংলাদেশ ৫ পয়েন্ট খুইয়েছে। ২২৫ থেকে কমে বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ২২০। আফগানিস্তান ২২৩ পয়েন্ট নিয়ে টপকে গেছে টাইগারদের। ২০২ পয়েন্ট নিয়ে বাংলাদেশের ঠিক পরেই আছে আয়ারল্যান্ড।

২৭১ রেটিং নিয়ে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষে বিশ্বচ্যাম্পিয়ন ভারত। দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার রেটিং ২৬২। পরের অবস্থানগুলো যথাক্রমে ইংল্যান্ড (২৫৪), নিউজিল্যান্ড (২৪৯) ও ওয়েস্ট ইন্ডিজের (২৪৬)। ছয় ও সাতে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতলেও পাকিস্তান আগের মতোই আছে আট নম্বরে। তবে রেটিং পয়েন্ট বেড়েছে দলটির। পাকিস্তানের পয়েন্ট এখন ২২৯। বাংলাদেশের বিপক্ষে আগের সিরিজ জেতা সংযুক্ত আরব আমিরাত আছে ১৫ নম্বরে।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা