সংগৃহীত ছবি
খেলা

হতাশাময় দ্বিতীয় দিন শেষ টাইগারদের

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসের দ্বিতীয় দিনে ৫৭৭ রান তুলে বাংলাদেশকে ব্যাট করার সুযোগ দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে ব্যাটিংয়ে টাইগাররা যা করে দেখাল তা হয়তো কেউই আশা করেনি।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

দ্বিতীয় দিনের শেষ সময়ে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ৯ ওভার ব্যাট করে ৩৮ রান তুলতে পেরেছে টাইগাররা। মুমিনুল হক ৬ রান এবং নাজমুল হাসান শান্ত ৪ রানে অপরাজিত রয়েছেন। এতে দক্ষিণ আফ্রিকার থেকে এখনও ৫৩৭ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।

বুধবার (৩০ অক্টোবর) দ্বিতীয় দিনের শেষ সময়ে ব্যাটিংয়ে করতে নেমে প্রথম ওভারেই সাজঘরে ফেরেন ওপেনার সাদমান ইসলাম। ৮ বলে ২ রান করে তাকে সঙ্গ দেন জাকির হাসান। এদিন পিচে বেশিক্ষণ থাকতে পারেননি জয়ও। ২১ বলে ১০ রান করে ফেরেন এই ওপেনার।

আরও পড়ুন : বড় সংগ্রহের পথে দ. আফ্রিকা

এরপর ৭ বলে ৩ রান করে হাসান মাহমুদ আউট হলেও দলীয় ৩২ বলে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। শেষ পর্যন্ত মুমিনুল হক ৬ রানে এবং নাজমুল হাসান শান্ত ৪ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা।

এর আগে, চট্টগ্রামে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের নিয়ে ছেলে খেলা করেছে প্রোটিয়া ব্যাটাররা। দেড় দিনেরও বেশি সময় ব্যাট করে ৫৭৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল দক্ষিণ আফ্রিকা। যেখানে বড় ইনিংস খেলেছেন টনি ডে জর্জি (১৭৭), ক্রিস্টান স্টাবস (১০৬) এবং ওয়ায়ান মুল্ডার (১০৩)।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেন তাইজুল ইসলাম। এ ছাড়াও এক উইকেট নেন নাহিদ রানা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা