সংগৃহীত ছবি
খেলা
টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশের থিম সং প্রকাশ

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আগামী ২ জুন শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের জমজমাট আসর। বিশ্বকাপের উন্মাদনা ভ্ক্তদের মাঝে ছড়িয়ে দিতে এবং খেলায় ক্রিকেটারদের উদ্দীপ্ত করতে এই উপলক্ষে থিম সং প্রকাশ প্রকাশ করেছে মোবাইল ফোন অপারেটর ‘রবি’। এবারের থিম সংয়ের শিরোনাম ‘বাজে ডঙ্কা নাই শঙ্কা, জানি পারবে তুমিও’।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

বুধবার (৩০ মে) রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে ‘রবি’। সেই ভিডিওতেই গাওয়া হয়েছে থিম সংটি।

বিসিবির পেজে ট্যাগ করে রবি জানায়, ‘বাজে ডঙ্কা নাই শঙ্কা, জানি পারবে তুমিও’ গানের সাথে এবার গর্জন তুলবে সারা বাংলাদেশ! বাংলার টাইগাররা মাঠ কাঁপাবে, পিচ দাপাবে, বিজয় নিশান উড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপে, আর বিশ্ব দেখবে টাইগারদের দাপট। কোটি কোটি ক্রিকেট ফ্যানদের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য ভালোবাসা ও শুভকামনা।

আরও পড়ুন : অধিনায়ক হয়ে দায়িত্ব বেড়েছে

আগামী ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। তার আগে ১ জুন ভারতের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে নাজমুল হোসেন শান্তর দল।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা