সংগৃহীত ছবি
খেলা

অধিনায়ক হয়ে দায়িত্ব বেড়েছে

স্পোর্টস ডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের মাটিতে এখন বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন।
আর বিশ্বকাপের মতো মঞ্চে প্রথমবারের মতো অধিনায়কের দায়িত্ব পালন করবেন শান্ত। যা টাইগার অধিনায়কের কাছে গর্বের।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

বুধবার বিসিবির প্রকাশিত ভিডিও বার্তায় শান্ত জানান, 'আমার মনে হয় প্রত্যেকটা ক্রিকেটারেরই এমন ড্রিম থাকে যে প্রথমে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা অবশ্যই। তারপর যদি আবার বিশ্বকাপের মতো একটা আসরে এ ধরণের সুযোগ আসে তাহলে তো ওই ক্রিকেটারের জন্য গর্বের বিষয়। অনেক এক্সসাইটিং একটা মুহূর্ত আমার কাছে মনে হয়। পাশাপাশি আমার কাছে মনে হয় এই সময়টাকে ইনজয় করতে চাই।'

আরও পড়ুন : বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

শান্ত অবশ্য জানালেন নিজের লক্ষ্যের কথা। দেশের হয়ে প্রতিটি ম্যাচেই রাখতে চান অবদান। নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করা নিয়ে শান্ত বলছিলেন, 'দলের হয়ে প্রত্যেকদিন কনট্রিবিউট করতে চাই যে দায়িত্বটা আছে সেটা ঠিকভাবে পালন করতে চাই এটাই টার্গেট।'

টাইগার অধিনায়ক আরও বলেন, ‘খুব বেশি অধিনায়ক হওয়া নিয়ে অনেক বেশি দায়িত্ব বেড়ে গেছে এভাবেও চিন্তা করতে চাই না। প্রত্যেকটা সময় ইনজয় করতে চাই। প্রত্যেকদিন দলকে যেন কিছু একটা দিতে পারি এটাই মূল লক্ষ্য থাকবে আর কি।’

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা