সংগৃহীত
খেলা

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া আসন্ন বিশ্বকাপে স্মিথকে রেখেই দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

এছাড়া অসিদের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি আলোচিত তরুণ ব্যাপার জ্যাক ফ্রেজার ম্যাগার্কের। আইপিএলে যেভাবে চমক দেখিয়েছেন ম্যাগার্ক, তাতে এই তরুণকে অস্ট্রেলিয়া দলে জায়গা দেওয়া হবে বলেই আশা করছিলেন অনেক ক্রিকেটভক্ত। তাদের সেই আশাও পূরণ করলো না অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড (সিএ)।

আরও পড়ুন : ভারতের বিশ্বকাপ দল ঘোষণা

১৫ সদস্যের এই স্কোয়াডে দ্বিতীয় স্পিন বিশেষজ্ঞ হিসেবে জায়গা পেয়েছেন অ্যাস্টন অ্যাগার। দলে ফেরাতে হয়েছে অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে।

তবে প্রত্যাশিতভাবেই অসিদের নেতৃত্ব পেয়েছেন মিচেল মার্শ। এর মধ্যে অর্ন্তবর্তীকালীন অধিনায়ক হিসেবে গত এক বছর ধরে তিনটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজে অসিদের নেতৃত্ব দিয়েছেন তিনি।

আরও পড়ুন : নারী আম্পায়ারের সমালোচনায় সুজন

অস্ট্রেলিয়া দল:

মিচেল মার্শ (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স, টিম ডেভিড, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইঙ্গলিস (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ম্যাথিউ ওয়েড (উইকেটরক্ষক), ডেভিড ওয়ার্নার , অ্যাডাম জাম্পা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা