ফাইল ছবি
খেলা

নারী আম্পায়ারের সমালোচনায় সুজন

স্পোর্টস ডেস্ক: চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) সুপার সিক্স পর্বে মুখোমুখি হয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। কিন্তু ৪ দিন আগে হয়ে যাওয়া এ ম্যাচ নিয়ে এখনো চলছে তুমুল আলোচনা-সমালোচনা।

আরও পড়ুন: বার্সাকে উড়িয়ে দিল রিয়াল

নারী আম্পায়ার সাথিরা জাকির জেসির উপস্থিতিতে ম্যাচটি খেলতে আপত্তি জানিয়েছিল প্রাইম ব্যাংক ও মোহামেডান-এমন একটি খবর দেশের কিছু গণমাধ্যমে ছড়িয়ে পড়ে।

দেশের ক্রিকেটের বড় ২ ক্লাবকে যা নিয়ে পরে বিভিন্ন রকমের তীর্যক মন্তব্য শুনতে হয়েছে। অবশ্য বিষয়টি নিয়ে ২ ক্লাবের কর্মকর্তারা এরই মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন।

তাদের দাবি, কেউই নারী আম্পায়ার নিয়ে কোনো আপত্তি তুলেননি। তারা জেসির অভিজ্ঞতা নিয়ে সংশয়ে ছিলেন। পরে বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু ঘটনার আদ্যোপান্ত জানান।

আরও পড়ুন: রোহিতকে নিয়ে ভুয়া নিউজ হচ্ছে

এবার বিষয়টি নিয়ে মন্তব্য করলেন বিসিবির পরিচালক ও আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন।

সুজনের মতে বড় ম্যাচে অভিজ্ঞ আম্পায়ার নির্বাচন করা প্রয়োজন অবশ্যই। তিনি বলেন, বড় খেলায় আমি সবসময় মনে করি আপনাকে এমন একজন আম্পায়ার দেয়া উচিত যার অভিজ্ঞতা আছে, মাঠের প্রেশারটা কিন্তু অনেক বড়।

যদিও আজকালকার ক্রিকেটে সেই বিগত আবাহনী-মোহামেডানের সেই প্রেশার নাই। তারপরও বড় দল খেলছে, জাতীয় দলের ক্রিকেটাররা খেলছে। আপনাকে এমন একজন আম্পায়ার দিতে হবে যার প্রতি খেলোয়াড়দের রেসপেক্টটা থাকে।

আরও পড়ুন: বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব

সাবেক নারী ক্রিকেটার জেসি ভালো আম্পায়ার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেও এখনো প্রিমিয়ার লিগের বড় ম্যাচের অভিজ্ঞতা হয়নি বলে দাবি সুজনের।

তিনি বলেন, যিনি আম্পায়ারিং করেছেন, সে খুব ভালো আম্পায়ার। বাংলাদেশের হয়ে ভবিষ্যতে খুব ভালো করবে। সে জাতীয় দলের সাবেক খেলোয়াড়।

সবমিলিয়ে তার একটা ব্রাকগ্রাউন্ড আছে ক্রিকেটে অবশ্যই। কিন্তু আম্পায়ার হিসেবে তার অভিজ্ঞতাটা আমার মনে হয় না প্রিমিয়ার লিগের এত বড় ম্যাচে করার মতো।

আরও পড়ুন: বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব

তিনি আরও যোগ করেন, যদি আমার মত দিই, আমার মতে প্রিমিয়ার লিগের এত বড় একটা প্রেশার ম্যাচে আমার মনে হয় যে আরেকটু বিচক্ষণ হতে হবে আম্পায়ার, কারা করছে দেখতে হবে। আমাদের দেশে এতো অভিজ্ঞ আম্পায়ার থাকতে কেন জেসিকে প্রয়োজন হলো আম্পায়ারিং দেয়ার ওই ম্যাচটাতে আমি জানি না।

এর আগে জেসির অভিজ্ঞতার ঘাটতির বিষয়টি উড়িয়ে দেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু।

তিনি বলেন, ম্যাচে কেন একটা অনভিজ্ঞ আম্পায়ার দিয়েছি? জেসি কিন্তু অনভিজ্ঞ আম্পায়ার না। জেসি প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণি করে, সর্বশষে ইমার্জিং এশিয়া কাপ, তারপর ভারতে সিনিয়র প্লেয়ারদের যে টুর্নামেন্ট সেসব করে, সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে করেই কিন্তু আমরা তাকে দিয়েছি।

আরও পড়ুন: রোনালদোর হ্যাটট্রিকে নাসরের জয়

সাথিরা জাকির জেসিকে এমন ম্যাচে আম্পায়ারিং দেয়া নিয়েও ব্যাখ্যাও দিয়েছেন তিনি, ‘আর আমরা এসব গুরুত্বপূর্ণ ম্যাচে দিচ্ছি, সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। আমরা আমাদের নারী আম্পায়ারদের তৈরি করতে চাই, যাতে বিশ্বকাপে আইসিসি এদেরও কিছু ম্যাচ দেয়।

তারাও (আইসিসি) দেখছে, ওরা কোথায়, কী করছে। এখন আমি যদি এদের লিস্ট ‘এ’ ম্যাচে আম্পায়ারিং না করাই বাংলাদেশে, তাহলে হবে না। সেই ভিত্তিতে আমরা… মেয়ে বলেন, ছেলে বলেন নতুন প্রজন্মে পাইপলাইন তৈরি করার চেষ্টা করছি।’

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা