সংগৃহীত
জাতীয়

ঘাপটি মেরে বসে আছে কুশীলবরা 

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশের গণতন্ত্রে ছোবল মারার জন্য এক-এগারোর কুশীলবরা সুযোগের অপেক্ষায় ঘাপটি মেরে বসে আছে।

আরও পড়ুন: বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৫

বুধবার (২০ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেছেন।

ড. হাছান মাহমুদ জানান, যারা এক-এগারোর কুশীলব ছিলেন তারা জাতিকে মাঝেমধ্যে জ্ঞান দেয়। টেলিভিশনের পর্দায়, পত্রিকার পাতায় তারা জ্ঞান দিয়ে যাচ্ছেন। গত নির্বাচনের আগেও সক্রিয় হয়েছিল, কিছু যদি করা যায় সেই আশায়। কিন্তু শেখ হাসিনার দূরদর্শিতা ও রাজনৈতিক কৌশলের কাছে বিএনপি-জামায়াত অপশক্তি যেমন পরাজিত হয়েছে।

সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, এখন এই এক-এগারোর কুশীলবরা ঘাপটি মেরে বসে আছে। কোনও সুযোগ যদি পাওয়া যায়... ছোবল মারার জন্য।

আরও পড়ুন: অসাধু ব্যবসায়ীরা দাম বাড়িয়েছে

মন্ত্রী জানান, গণতন্ত্রের পায়ে শেকল পরানো হয়েছিল। জিল্লুর রহমানের নেতৃত্বে তখন আমরা আমাদের নেত্রী শেখ হাসিনাকে মুক্ত করার আন্দোলনে শামিল হয়েছিলাম। আমাদের দলের নেতাকর্মীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমাদের নেত্রীর মুক্ত হয়েছিল। তাই নয়, আমাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিএনপি নেত্রী খালেদা জিয়াও তখন মুক্ত হয়েছিল।

প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্মৃতিচারণ করে হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের রাজনীতিতে জিল্লুর রহমান এক অনুকরণীয় দৃষ্টান্ত। চাপের মুখে এক-এগারোর কঠিন সময়ে যেভাবে ধৈর্য সহকারে সবকিছু তিনি সামাল দিয়েছিলেন। একজন দৃঢ়চেতা, ধৈর্যশীল, নেতা ছিলেন তিনি। কীভাবে সংকটে, সংগ্রামে, প্রতিকূল পরিস্থিতির মুহূর্তে ধৈর্যহারা না হয়ে অবিচল থাকতে হয়, তা শিখিয়েছে।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও জিল্লুর রহমান পরিষদের সভাপতি আ আ ম স আরেফিন সিদ্দিকির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান খোকার সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. দিলীপ কুমার রায়, বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি শেখ মো: জাহাঙ্গীর আলম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি মানিক লাল ঘোষ প্রমুখ।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা