সংগৃহীত
জাতীয়

অসাধু ব্যবসায়ীরা দাম বাড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক: সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, অসাধু ব্যবসায়ীরা তরমুজের দাম বাড়িয়ে দিয়েছে। যদি ১০ দিন আমরা তরমুজ না খাই তাহলে সব তো পচে যাবে।

আরও পড়ুন: অবশেষে যোগাযোগ করলো জলদস্যুরা

বুধবার (২০ মার্চ) দুপুরে রাজশাহীর বাগমারা উপজেলার শেখ রাসেল পৌর অডিটোরিয়ামে মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন।

দীপু মনি জানান, দাম বাড়লে আমরা আরও বেশি কিনি। অসাধু ব্যবসায়ীরা এতে আরও বেশি দাম বাড়ায়। পৃথিবীর অন্যান্য দেশে জিনিসের দাম বাড়লে সেই জিনিস লোকে কম কেনে বা বয়কট করে।

মন্ত্রী আরও বলেন, অসাধু ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম বাড়িয়ে মানুষকে কষ্ট দেওয়ার চেষ্টা করছেন। পবিত্র রমজান মাস সিয়াম সাধনার মাস, সংযমের মাস। তবে ব্যবসায়ীদেরও সংযমটা দেখাতে হবে।

আরও পড়ুন: ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

এ সময় উপজেলা মহিলা আ’লীগের সভাপতি কহিনুর বানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পারভিন আক্তারের সঞ্চালনায় সভায় বাগমারা-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, তাহেরপুর পৌরসভার মেয়র খন্দকার সায়লা পারভিন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন, অ্যাডভোকেট জাকিরুল ইসলাম সান্টু, জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি মর্জিনা পারভিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসরিন আক্তার মিতা, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ এসএম জিয়া উদ্দীন টিপু ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা