সংগৃহীত
জাতীয়

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলক্ষেতের ৩০০ ফিট এলাকায় মিনি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মঞ্জুরুল ইসলাম (৪০) নামের এক কাপড় ব্যবসায়ী মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।

আরও পড়ুন: ঈদের আগেই বেতন-বোনাস শ্রমিকদের

বুধবার (২০ মার্চ) বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টায় তাকে মৃত ঘোষণা করেন।

নিহতকে নিয়ে আসা রুবেল জানান, নারায়ণগঞ্জের রান্ডি বাজার এলাকা থেকে আমরা কাপড় কিনে ছোট পিকআপ ভ্যানে করে বিক্রির জন্য গাজীপুর যাওয়ার পথে খিলক্ষেত ৩০০ ফিট যাওয়া মাত্রই পিকআপ ভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। ওই ট্রাকে থাকা মনজুরুল ইসলাম গুরুতর আহত হয়।

আরও পড়ুন: হাতিয়ায় পৌঁছেছেন সুইডেন রাজকন্যা

তিনি আরও বলেন, তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নেওয়া হলে। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মঞ্জরুলকে মৃত বলে ঘোষণা করেন। এছাড়া আহত ইসলাম চিকিৎসাধীন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর এই বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ঢামেকের মর্গে রাখা হয়েছে। উক্ত বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা