ছবি: সংগৃহীত
জাতীয়

দগ্ধ ৩২ জনের কেউই শঙ্কামুক্ত নন

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন জানিয়েছেন, গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩২ জনের কেউই শঙ্কামুক্ত নন। তাদের মধ্যে কমপক্ষে ১৬ জনের শতকরা ৮০ শতাংশ দগ্ধ। এছাড়া নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন ৬ জন।

আরও পড়ুন: ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী

বৃহস্পতিবার (১৪ মার্চ) বেলা সোয়া ১১টায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সাংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, গাজীপুরের দুর্ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এ পর্যন্ত এখানে ৩২ জন রোগী এসেছেন। তার মধ্যে ৮০ শতাংশর বেশি দগ্ধ অবস্থায় এসেছেন ১৬ জন। ৯০ শতাংশ বার্ন আছে ১০ জনের বেশি রোগীর। তাদের মধ্যে শিশুও রয়েছে। রোগীদের এতো বাজে অবস্থা যে, সবারই শ্বাসনালি পুড়ে গেছে।

আরও পড়ুন: জিম্মি জাহাজটি গারাকাড উপকূলে

তিনি আরও জানান, বুধবার (১৩ মার্চ) প্রধানমন্ত্রী ফোন করেছিলেন। সরকারের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। বাকিটা এ মুহূর্তে বলা মুশকিল। তবে রোগীদের কেউ আশঙ্কামুক্ত না। এরই মধ্যে ৬ জন আইসিইউতে আছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশুদের সাধারণত ১০ শতাংশের বেশি বার্ন হলেই মেজর হয়ে যায়। সেখানে প্রায় সবারই ৩০ শতাংশের বেশি বার্ন আছে। ভর্তিদের মধ্যে ৭ শিশুর বয়স ১০ বছরের মধ্যে। আর ১১-১৮ বছরের ৬ জনসহ বর্তমানে মোট ১৩ জন শিশু চিকিৎসাধীন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা