সংগৃহীত
জাতীয়

নতুন বাজার খোঁজার তাগিদ 

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাটের নতুন নতুন পণ্য উৎপাদন ও নতুন বাজার খোঁজার তাগিদ দিয়েছেন।

আরও পড়ুন: বিব্রত করতে সিন্ডিকেট করতে পারে

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ‘জাতীয় পাট দিবস ২০২৪’ উদ্‌যাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেছেন, পাট শিল্পকে ধ্বংসের দিকে নেওয়া হয়েছিল, যা মোটেও শুভ ছিল না। আধুনিকায়ন করা হয়েছে পাটকলগুলোকে। এই রহস্য উদ্ভাবনের মাধ্যমে পাট ও পাট শিল্পের জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে। এছাড়াও নতুন নতুন পণ্য উৎপাদন বৃদ্ধি ও বাজার খুঁজতে হবে।

তিনি আরও জানান, সোনালী দিনের হাতছানি দিচ্ছে সোনালী আঁশ, এটাকে কাজে লাগাতে হবে। পরিবেশবান্ধব পণ্য হিসেবে সুযোগ বেড়েছে। সরকার পাট থেকে উৎপাদিত রপ্তানিপণ্যে প্রণোদনা দেবে।

আরও পড়ুন: পুরস্কার পেলেন ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান

এ বছর পাট খাতের সমৃদ্ধির ধারা চলমান রাখতে ও এ খাতে বিশেষ অবদান রাখার জন্য পাট দিবসে ১১টি ক্যাটাগরিতে ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে তারা সম্মাননা গ্রহণ করেছেন।

১) পাটবীজ, পাট ও পাটজাত পণ্যের গবেষণায় সেরা গবেষক/ বিজ্ঞানী/ উদ্ভাবক ২) সেরা পাটবীজ উৎপাদনকারী চাষি ৩) সেরা পাট উৎপাদনকারী চাষি ৪) পাটজাত পণ্য উৎপাদনকারী সেরা পাটকল ৫) পাটজাত পণ্য রফতানিকারক সেরা প্রতিষ্ঠান ৬) পাটের সুতা উৎপাদনকারী সেরা পাটকল ৭) পাটের সুতা রফতানিকারক সেরা প্রতিষ্ঠান ৮) বহুমুখী পাটজাত পণ্য উৎপাদনকারী সেরা পাটকল ৯) বহুমুখী পাটপণ্য রফতানিকারক সেরা প্রতিষ্ঠান ১০) বহুমুখী পাটপণ্যের সেরা মহিলা উদ্যোক্তা এবং ১১) বহুমুখী পাটজাতপণ্য উৎপাদনকারী সেরা পুরুষ উদ্যোক্তা, ১১টি ক্যাটাগরিতে এবার পুরস্কার দেওয়া হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা