সংগৃহীত
জাতীয়

সুপ্রিম কোর্ট বারের ভোট চলছে

নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ মেয়াদের দুই দিনব্যাপী নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

আরও পড়ুন : অভিন্ন মুদ্রা চালুর পরামর্শ প্রধানমন্ত্রীর

বুধবার (৬ মার্চ) সকাল ১০টা ২৫ মিনিটে সুপ্রিম কোর্ট বার ভবনের মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়। দুপুরে এক ঘণ্টা বিরতি দিয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।

সাদা প্যানেলের প্রার্থীরা হলেন- সভাপতি পদে আবু সাঈদ সাগর, সম্পাদক শাহ মঞ্জুরুল হক, সহ-সভাপতি পদে ড. দেওয়ান মোহাম্মদ আবু ওবায়েদ হোসেন (সেতু) ও রমজান আলী শিকদার, কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ নুরুল হুদা আনসারী, সহ-সম্পাদক পদে মো. হুমায়ুন কবির ও মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব। সাতটি সদস্য পদে খালেদ মোশাররফ রিপন, মাহমুদা আফরোজ (মনি), বেলাল হোসেন শাহীন, মো. রায়হান রনী, মো. খালেকুজ্জামান ভূঁইয়া, রাশেদুল হক খোকন ও সৌমিত্র সরদার রনী।

আরও পড়ুন : ঢাকা-টাঙ্গাইল সড়কে দীর্ঘ যানজট

অপরদিকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য (নীল) প্যানেলের প্রার্থীরা হলেন- সভাপতি পদে এ এম মাহবুব উদ্দিন খোকন, সম্পাদক পদে মো. রুহুল কুদ্দুস (কাজল), সহ-সভাপতি পদে মো. হুমায়ুন কবির মঞ্জু ও সরকার তাহমিনা বেগম সন্ধ্যা, কোষাধ্যক্ষ পদে রেজাউল করিম, সহ-সম্পাদক পদে মাহফুজুর রহমান (মিলন) ও মো. আব্দুল করিম। সাতটি সদস্য পদে এবিএম ইব্রাহিম খলিল, ফাতিমা আক্তার, মো. শফিকুল ইসলাম শফিক, মো. আশিকুজ্জামান নজরুল, মহিউদ্দিন হানিফ, রাসেল আহমেদ ও সৈয়দ ফজলে এলাহি অভি।

এছাড়া এই দুই প্যানেলের বাইরে সভাপতি পদে এডভোকেট ইউনুছ আলী আকন্দ এবং এম কে রহমান প্রার্থী হয়েছেন। সম্পাদক পদে সাদা ও নীল প্যানেলের বাইরে এডভোকেট নাহিদ সুলতানা যুঁথি ও ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া প্রার্থী হয়েছেন। কোষাধ্যক্ষ পদে সাদা ও নীল প্যানেলের বাইরে সাইফুল ইসলাম প্রার্থী হয়েছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা