সংগৃহীত ছবি
জাতীয়

রাজধানীতে কিশোরীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর লালবাগের শহীদ নগর এলাকায় বড় বোনের সঙ্গে ঝগড়া করে শারমিন আক্তার (১৪) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে।

আরও পড়ুন: বিএনপি নিজেরাই ডামি

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ৩টার দিকে ঘটনাটি ঘটে।

শারমিন ফরিদপুরের ভাঙ্গা থানার কাচারী গ্রামের বাবুল মিয়ার মেয়ে। লালবাগের ১৪৭/৩ নং শহীদ নগরে ভাড়া বাসায় পরিবারের সঙ্গে বসবাস করত।

শারমিনকে হাসপাতালে নিয়ে আসা ভগ্নীপতি রাজ্জাক জানান, ঘটনার সময় আমি দোকানে ছিলাম। পরে দ্রুত বাসায় এসে দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় পাই। সেখান থেকে নামিয়ে তাকে ঢাকা মেডিকেলে আনা হয়। পরীক্ষা শেষে দায়িত্বরত চিকিৎসক জানান সে আর বেঁচে নেই।

আরও পড়ুন: মিউনিখের পথে প্রধানমন্ত্রী

তিনি আরও জানান, আমি যতটুকু জেনেছি পারিবারিক বিষয় নিয়ে বড় বোনের সঙ্গে ঝগড়া হয় শারমিনের। এ নিয়ে অভিমান করেই সে আত্মহত্যা করে থাকতে পারে। এছাড়া অন্য কোন কারণ আছে কি না সে বিষয়টি বলতে পারছি না।

ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ওই কিশোরীর মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা