সংগৃহীত ছবি
জাতীয়

ঘুড়ি উড়ানোয় ২ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: মেট্রোরেলের আশপাশে ঘুড়ি উড়ানোর দায়ে দু’জনের বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করা হয়েছে।

আরও পড়ুন: মিরপুরে বস্তিতে আগুন

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এন ছিদ্দিক দুপুরে প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য বলেন।

গতকাল বুধবার (১৪ ফেব্রুয়ারি) ঘুড়ি উড়ানোয় তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

আরও পড়ুন: মিউনিখের পথে প্রধানমন্ত্রী

এম এন ছিদ্দিক জানান, দু’জনের নামে মামলা দেয়া ছাড়া আরও ৬ জনকে আটক করা হয়েছিল। তবে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে। তিনি আরও বলেন, বর্তমানে দৈনিক ২ লাখ ৭০ হাজার যাত্রী চলাচল করছে। ১০ মিনিটের পরিবর্তে ৮ মিনিটে নিয়ে আসা হবে শনিবার (১৭ ফেব্রুয়ারি) থেকে। অফ পিকে আগের মত ১২ মিনিট পর পর এবং পিক আওয়ারে ৮ মিনিট পর পর ট্রেন চলবে। এছাড়া পিক আওয়ারে ১০টি এবং অফ পিক আওয়ারে ৭টি ট্রেন চলবে।

তিনি জানান, ‌‘সিগন্যাল সিস্টেমে’ ত্রুটি দেখা দেয়ায় বৃহস্পতিবার সকালে ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। সকালে ট্রেন চলাচল শুরুর পর চারটি ট্রিপ শেষে এই সমস্যা দেখা দেয়। তবে এ সমস্যার কারণে ট্রেন চলাচল স্থগিত করা হয়নি, যাত্রা বিলম্ব হয়েছিল।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা