ছবি: সংগৃহীত
জাতীয়

মিরপুরে বস্তিতে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর ১৪ নম্বরে বাগানবাড়ি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুনে পুড়ে গেছে প্রায় অর্ধশতাধিক বসতঘর। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: ৪ জেলায় গ্যাস বন্ধ হচ্ছে আজ

বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১২টার পর আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় ৫০ মিনিট চেষ্টা করে রাত ১টা ২০মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার মধ্য রাতে মিরপুরের ১৪ নম্বর মোড়ের পাম্পের পেছনের বস্তির একটি ঘর থেকে আগুনের সূত্রপাত, যা মূহুর্তে ছড়িয়ে পড়ে আশপাশের ঘরগুলোতে।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ৩.৬ মাত্রার ভূমিকম্প

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক শাজাহান শিকদার জানান, আগুনে প্রায় ৩০টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের ভয়ে সাধারণ মানুষ বের হওয়ার চেষ্টা করেছে আর আমরা তখন ঢুকতে চেষ্টা করেছি। ফলে অনেক বেগ পেতে হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও কারণ তদন্ত সাপেক্ষে বলা হবে বলে জানান তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা