সংগৃহীত ছবি
জাতীয়

কনটেইনার পড়ে শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদকে : রাজধানীর তেজগাঁওয়ে নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেন থেকে কনটেইনার ছিটকে পড়ে শামীম মিয়া (৩৯) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : আজ শবে মেরাজ

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তেজকুনী পাড়া রেল কলোনি সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শামীম মিয়া নরসিংদী রায়পুরা উপজেলার সাদাঘর কান্দি গ্রামের আলী হোসেনের সন্তান।

আরও পড়ুন : মানুষ শখ করে পান্তা খায়

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, বিজয় সরণি ফ্লাইওভারের নিচে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ৩৪৮ ও ৩৪৯ নম্বর পিলারের মধ্যবর্তী স্থানে ক্রেন দিয়ে কনটেইনার সরানো হচ্ছিল। এসময় হঠাৎ ক্রেন থেকে কনটেইনারটি ছিটকে নিচে পড়ে যায়। এতে কনটেইনারে চাপা পড়ে শ্রমিক শামীম মারা যান।

তিনি আরও জানান, এ ঘটনায় ক্রেন অপারেটর আজহারুল ইসলামকে আটক করা হয়েছে। এ ছাড়া আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা