সংগৃহীত
জাতীয়

মানুষ শখ করে পান্তা খায়

নিজস্ব প্রতিবেদক: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানিয়েছেন, একসময় আমরা মঙ্গাতে অবস্থান করতাম। ত্রাণের চাল খেয়ে বাঁচতে হতো। তবে এখন আমরা ভালোমানের চাল খাই। একটা সময় অনেকে ভাত পানিতে ভিজিয়ে পান্তা করে খেত। এখন শখ করে খায়, বৈশাখে উৎসব করে খায়।

আরও পড়ুন: অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত সেইফ ফুড কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

খাদ্যমন্ত্রী জানান, এখন আমরা পুষ্টিকর ও নিরাপদ খাদ্য প্রতিষ্ঠার লক্ষ্যে সংগ্রাম করছি। তা পেতে যা যা করণীয়, আমরা জেনেও তা করি না। জেনেশুনে আমরা খাবারে ভেজাল দেই ও বিক্রি করি। তবে সে ব্যবসায়ী ভাবে না, ভেজাল খাবারগুলোও তো তাকে খেতে হবে।

আরও পড়ুন: সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

তিনি আরও বলেন, এখন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ইউনিয়ন পর্যায়ে সচেতনতা ছড়াতে কাজ করছে। আইন দিয়ে তো সবকিছু বাস্তবায়ন করা সম্ভব না, নিজের ভেতর যদি সচেতনতা না থাকে। সচেতনতা তৈরি করতেই এই ৩ দিনব্যাপী মেলার আয়োজন।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব ইসমাইল হোসেন।

সান নিউজ/ এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা