সংগৃহীত
জাতীয়

ঢামেকে কয়েদির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া মহাসিন (৪০) নামের এক কয়েদি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আরও পড়ুন: সব বিভাগেই ক্রীড়া প্রতিষ্ঠান হবে

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে মহসিনকে কারাগার থেকে ঢামেকের হাসপাতালে আনা হলে রাত ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহসিনকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী আলামিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মহসিন কীসের মামলায় কারা ভোগ করছিলেন তা আমি জানি না। তার কয়েদি নম্বর ছিল ৫৬০৩। ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন: দি‌ল্লিতে পররাষ্ট্রমন্ত্রী

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া জানান, কেন্দ্রীয় কারাগারে অসুস্থ এক কয়েদি ঢাকা মেডিক্যালে মারা গেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশের সুরতহাল প্রতিবেদন হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা