সংগৃহীত ছবি
জাতীয়

বন্ধ হচ্ছে পোস্তগোলা সেতু

নিজস্ব প্রতিবেদক: সড়ক ও জনপথ অধিদপ্তর জানান, কার্যক্ষমতা বাড়াতে পোস্তগোলা সেতু সংস্কার করা হবে। ফলে ওই সেতুতে ১৪ দিন যানচলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে ব্যারোর অভিনন্দন

রোববার (৪ ফেব্রুয়ারি) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এক ক্ষুদে বার্তায় বিষয়টি জানা যায় এবং পরে বিষয়টি নিশ্চিত করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।

ডিএমপির বার্তায় বলা হয়েছে, ১৪ দিন সেতু বন্ধ থাকার সময়ে সব যানবাহনকে ডাইভারশন করা হবে। একইদিকে গেন্ডারিয়া রেলস্টেশন সংলগ্ন জুরাইন ক্রসিং গেটে পদ্মা সেতুর রেলের কাজ চলমান (গেট: ই/৬) রয়েছে। পদ্মা সেতুর রেলসংযোগ প্রকল্পের পরিচালককে কাজ দ্রুত সম্পাদন অথবা শুরুর ব্যাপারে পুনর্বিবেচনার জন্য চিঠি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: জঙ্গিদের বিএনপি-জামায়াত মদদ দিচ্ছে

এ বি এম আমিন উল্লাহ নুরী বলেছেন, এটি টানা ১৪ দিন বন্ধ থাকবে না। ১৫-২৯ ফেব্রুয়ারি পর্যন্ত সেতুর সংস্কার কাজ চলবে এবং এর মধ্যে ৫ দিন বন্ধ রাখা হবে। তবে এটি টানা বন্ধ নয়। যেদিন কাজ হবে সেদিন।

তিনি আরও বলেন, সেতুর নিচে পিলারে লঞ্চের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়। সেটিই ঠিক করা হচ্ছে। বন্ধ রাখা হবে, কারণ কাজের সময় যানবাহন চলাচল করলে নিচে রেট্রোফিটিং করতে সমস্যা হবে। আমরা বিষয়টি বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেব।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা