সংগৃহীত ছবি
জাতীয়

চলতি পথে হঠাৎ বন্ধ মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক: চলতি পথে যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ বন্ধ হয়ে গিয়েছে মেট্রোরেল চলাচল। এর ফলে ভেতরে আটকা পড়েছেন অসংখ্য যাত্রী। এছাড়া মেট্রোরেল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন স্টেশনে থাকা যাত্রীরা।

আরও পড়ুন: তিন মুসল্লির মৃত্যু

রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৪০ মিনিট থেকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। কিন্তু কী কারণে বন্ধ হয়েছে, এ বিষয়ে সুস্পষ্ট কারও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

একটি সূত্র বলেছেন, শেওড়াপাড়া কাজীপাড়া এলাকার মাঝামাঝি জায়গায় মেট্রোরেলের ক্যাবল ছিড়ে যাওয়ায় ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে।

আরও পড়ুন: গায়ে পড়ে সম্পর্ক খারাপ করব না

অন্য একটি সূত্র দাবি করছে— উত্তরা থেকে মতিঝিলগামী পরপর দুটি ট্রেনের দুজন যাত্রী ইমার্জেন্সি সুইচে টিপ দেন। এর প্রভাব পড়ে গোটা মেট্রোরেলে। বেলা সাড়ে ৩টা পর্যন্ত চালু হয়নি ট্রেন চলাচল।

এমআরটি লাইন-৬ এর দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, আমরা ধারণা করছি— ইলেকট্রিক সাপ্লাইয়ে কোনো একটা সমস্যা হয়েছে। এটাকে ওসিএস স্ট্রিট করা বলে। যদি এটি হয়ে থাকে তবে তা রিস্টোর করতে অন্তত আধা ঘণ্টা সময় লাগবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা