সংগৃহীত ছবি
জাতীয়

বাংলাদেশ সফর কর‌বেন সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী তোবিয়াস বিলস্ট্রম দ্বিপক্ষীয় সহযোগিতা আরও গভীর ও প্রসারিত করতে শিগগিরই বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন ।

আরও পড়ুন: তাপমাত্রা কমে শীতের আভাস

স্থানীয় সময় শুক্রবার (২ ফেব্রুয়ারি) বেলজিয়ামের ব্রাসেলসে তৃতীয় ইইউ ইন্দো-প্যাসিফিক মিনিস্টেরিয়াল ফোরামের সাইডলাইনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে হওয়া বৈঠকে এ আগ্রহ প্রকাশ করেন সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন, বৈঠকে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বাংলাদেশ-সুইডেন দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন সহযোগিতা থেকে বাণিজ্য ও বিনিয়োগ অংশীদারিত্বে রূপান্তরিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

আরও পড়ুন: আজও থাকছে সিসিমপুরের পরিবেশনা

সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করতে দেশ‌টির আগ্রহের কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বাংলাদেশে অব্যাহত উন্নয়ন সহায়তার জন্য সুইডিশ সরকারকে ধন্যবাদ জানান। তিনি পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে দুই দেশের মধ্যে শক্তিশালী বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার পরামর্শ দেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা