সংগৃহীত ছবি
জাতীয়

আজও থাকছে সিসিমপুরের পরিবেশনা

নিজস্ব প্রতিবেদক: অমর একুশে বইমেলার তৃতীয় দিন আজ, বেলা ১১টা থেকে শুরু হবে মেলা প্রাঙ্গণে দর্শনার্থী ও ক্রেতাদের প্রবেশ। চলবে রাত ৯টা পর্যন্ত। আর বেলা ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত মেলায় থাকবে শিশুপ্রহর। আর তিনভাগে থাকবে সিসিমপুরের হালুম, টুকটুকি, ইকরি এবং শিকুর পরিবেশনা।

আরও পড়ুন: ট্রেনের ধাক্কায় ২ জনের মৃত্যু

শনিবার (৩ ফেব্রুয়ারি) বাংলা একাডেমি সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জানা যায়, বইমেলার শিশু চত্বরে আজ সিসিমপুরের মঞ্চে বেলা সাড়ে ১১টা, বিকেল সাড়ে ৩টা এবং সন্ধ্যা সাড়ে ৬টায় থাকবে শিক্ষামূলক পরিবেশনা। সেখানে শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুরের হালুম, টুকটুকি, ইকরি এবং শিকু বিভিন্ন শিক্ষামূলক বিষয়ে শিশুদের উদ্ধুদ্ধ করবেন। এছাড়া বিকেল ৪টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে দ্বিশতজন্মবার্ষিক শ্রদ্ধাঞ্জলি : মাইকেল মধুসূদন দত্ত শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন রফিকউল্লাহ খান। আলোচনায় অংশ নেবেন খসরু পারভেজ এবং হোসনে আরা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।

আরও পড়ুন: ছুটির দিনে মুখরিত বইমেলা

আবার এবছরই প্রথমবারের মতো অমর একুশে উদযাপনের অংশ হিসেবে শিশুকিশোর চিত্রাঙ্কন, আবৃত্তি এবং সংগীত প্রতিযোগিতার আয়োজন থাকছে। বাংলায় একাডেমি থেকে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে ইচ্ছুক শিশু-কিশোররা ফরম সংগ্রহ করতে পারবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা