সংগৃহীত
জাতীয়

রাজধানীতে শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কদমতলীর দনিয়া এলাকাতে নাজমুল সাকিব নিলয় (১৬) নামের এক স্কুল শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: আলু আমদানির ঘোষণা

শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নিলয় কুমিল্লার দাউদকান্দির মোবারক হোসেনের ছেলে। মা–বাবার সঙ্গে ৬৪৫/এ দনিয়া সরাই মসজিদ রোড এলাকায় থাকতো সে।

নিহতের মা নাজনীন আক্তার জানান, নিলয় এ বছরের এসএসসি পরীক্ষার্থী ছিল। একে উচ্চ বিদ্যালয় ও কলেজের ছাত্র সে। নিলয় বিকেল সাড়ে ৪ টার দিকে বন্ধুদের সঙ্গে বেড়াতে যায়। তার বন্ধুরা সন্ধ্যার পরে মুমূর্ষু অবস্থায় তাকে বাসায় দিয়ে যায়। তারা জানায়, ছাদ থেকে পড়ে গেছে নিলয়। ছাদ থেকে পড়ে যাওয়ার কোনো চিহ্ন তার শরীরে নেই। তবে হাতে খামচির চিহ্ন, পিঠে আঘাতের চিহ্ন ও ঘাড় মটকানো দেখা যায়। হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক জানায় নিলয় আর বেঁচে নেই।

আরও পড়ুন: হজ নিবন্ধনের সময় বাড়ল

তিনি দাবি করেছে, বাইরে ঘোরার কথা বলে নিয়ে আমার ছেলেকে হত্যা করেছে। হাসপাতালে তার কোনো বন্ধু আসেনি। তাদের নাম ও পরিচয় জানা নেই তবে দেখলে চিনতে পারবো।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া স্কুল ছাত্র নিলয়ের মৃত্যুর এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। নিহত
নিলয়ের সঙ্গে শুধু তার মা ও খালা হাসপাতালে এসেছিলেন। কোনো বন্ধুবান্ধব আসেনি।

আরও পড়ুন: কেনিয়ায় বিস্ফোরণে নিহত ৩

তিনি আরও জানায়, নিলয় ছাদ থেকে পড়েছে না কি রাস্তা পার হতে গিয়ে আহত হয়েছে, তা জানা যায়নি। তবে পরিবার বলছে, এ বিষয়টির রহস্যজনক। তারা নিজেরাও এ ঘটনার বিষয়ে সঠিক কিছু জানে না।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা