সংগৃহীত ছবি
জাতীয়

বায়ুদূষণে ঢাকা আজ চতুর্থ

নিজস্ব প্রতিবেদক: বায়ুদূষণের তালিকায় আজ রাজধানী ঢাকার অবস্থান ৪র্থ। অন্যদিকে, তালিকার শীর্ষে রয়েছে ঘানার আক্রা।

আরও পড়ুন: গুলিস্তানে ভবনে আগুন

সোমবার (২৯ জানুয়ারি) সকাল ৮টা ৫০ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

দূষণ তালিকায় শীর্ষে থাকার আক্রার স্কোর ২৮৪ অর্থাৎ বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। ২য় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। এই শহরের স্কোর ২৪৫ অর্থাৎ সেখানকার বায়ুর মানও খুবই অস্বাস্থ্যকর।

আরও পড়ুন: ঢাকায় চলছে ৩ দিনব্যাপী পৌষ মেলা

তালিকায় ৩য় স্থানে রয়েছে ভারতের দিল্লি এবং এই শহরের স্কোর ২২২ অর্থাৎ সেখানকার বাতাসও খুবই অস্বাস্থ্যকর। এরপরে রয়েছে রাজধানী ঢাকা। এই শহরের স্কোর ১৯৬ অর্থাৎ এখানকার বাতাসের মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

রাজধানী ঢাকার বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল গত বছরের জানুয়ারিতে, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা