সংগৃহীত
জাতীয়

রাজধানীতে নারীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মুগদা হাসপাতালের সামনে রাস্তা থেকে অজ্ঞাতপরিচয় (৫০) এক নারীর লাশ পুলিশ উদ্ধার করেছে।

আরও পড়ুন: অবৈধ ইটভাটা উচ্ছেদ হবে

মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাত ২টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

মুগদা থানার কনস্টেবল জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে মুগদা জেনারেল হাসপাতালের সামনে রাস্তা থেকে অচেতন অবস্থায় এক নারীকে উদ্ধার করি। অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানায়, ঐ নারীর নাম-পরিচয় এখনও জানা যায়নি, বিস্তারিত জানার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে জানা যায়, ঐ নারী এলাকাতেই থাকতেন ও ঐ এলাকাতেই ঘুমাতেন। অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা।

আরও পড়ুন: ঐতিহাসিক ঢাকা গেট খুলছে আজ

ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।সিআইডি ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে। আঙুলের ছাপের মাধ্যমে তার নাম-পরিচয় শনাক্ত করা যাবে বলেও জানান তিনি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা