সংগৃহীত
জাতীয়

স্পিকার-ইউএনডিপির সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আরও পড়ুন: রোহিঙ্গাদের সহায়তা দেবে বিশ্ব ব্যাংক

মঙ্গলবার (২৩ জানুয়ারি) জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে সাক্ষাৎ করেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি।

সাক্ষাৎকালে তারা এসডিজি, ইউএনডিপির সার্বিক কর্মকাণ্ডের পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মকাণ্ড নির্ধারণ, ইউএনডিপির সাথে মন্ত্রণালয় ও সংসদীয় স্থায়ী কমিটির বিভিন্ন কর্মকাণ্ড, জাতীয় সংসদের অধিবেশনসহ বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেন।

ড. শিরীন শারমিন চৌধুরী জানান, ইউএনডিপি জাতীয় সংসদের সাথে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করে যাচ্ছে। ভবিষ্যৎ কর্মকাণ্ড ইউএনডিপির সার্বিক কর্মকাণ্ডের পর্যালোচনা করে নির্ধারণ করা যেতে পারে।

স্পিকার আরও বলেন, ইউএনডিপিকে মন্ত্রণালয় ও সংসদীয় স্থায়ী কমিটির সাথে সকল কর্মকাণ্ড পরিচালনা করতে হবে সমন্বয় করে। বাংলাদেশ পার্লামেন্টের সাথে ইউএনডিপির চলমান কার্যক্রম ও সহযোগিতামূলক প্রচেষ্টার জন্য নতুন সুযোগ অন্বেষণ করতে হবে।

আরও পড়ুন: পর্যটক বৃদ্ধির জন্য ব্যবস্থা নেয়া হবে

বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার জানান, বাংলাদেশ ও জাতীয় সংসদের দীর্ঘদিনের বিশ্বস্ত সহযোগী ইউএনডিপি। ভবিষ্যতেও ইউএনডিপির সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় স্পিকারকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার জন্য ও পুনরায় স্পিকার হিসেবে মনোনীত হওয়ার জন্য অভিনন্দন জানায়। ইউএনডিপির সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক ও সংসদ বিষয়ক ফোকাল পয়েন্ট মাহমুদুল হাসানসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা