সংগৃহীত ছবি
জাতীয়

রাষ্ট্রপতি পাবনা যাচ্ছেন আজ

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চার দিনের সফরে তার নিজ জেলা পাবনায় যাচ্ছেন আজ। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর পাবনায় এটি তার তৃতীয়বার সফর।

আরও পড়ুন : সাকরাইনের ঐতিহ্য প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে চাই

রোববার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় পাবনার জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, দুপুরে রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মো. মামুনুল হক স্বাক্ষরিত সফরসূচি থেকে এসব তথ্য জানা যায়।

জানা যায়, সোমবার ১৫ জানুয়ারি দুপুর ১২টা ৪০ মিনিটে ঢাকা থেকে রাষ্ট্রপতি হেলিকপ্টারে পাবনায় পৌঁছাবেন। দুপুর ১২টা ৫০ মিনিটে অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামের হেলিপ্যাডে নামবেন তিনি। এরপর সার্কিট হাউসে গার্ড অব অনার শেষে বিশ্রাম নেবেন। সেখানে সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন।

আরও পড়ুন : অবৈধ মজুত অভিযান জোরদার করবে

পরদিন ১৬ জানুয়ারি বেলা ১১টায় পাবনার স্থানীয় কয়েকটি অনুষ্ঠানে যোগদান করবেন। বেলা ১টার দিকে সার্কিট হাউজের উদ্দেশে যাত্রা করবেন। আবার সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন। এরপর ১৭ জানুয়ারি বেলা ১১টার দিকে স্থানীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। দুপুর ১টার দিকে সার্কিট হাউজের উদ্দেশে যাত্রা করবেন। এদিনও তিনি সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন। ১৮ জানুয়ারি দুপুর ১টা ৪০ মিনিটের দিকে পাবনা থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওয়ানা দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সী জানান, রাষ্ট্রপতির পাবনা সফরকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সর্বস্তরে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

আরও পড়ুন : এনআইডি পাসওয়ার্ড পরিবর্তনের নির্দেশ

প্রসঙ্গত, দ্বিতীয়বারের মতো গত ২৭ সেপ্টেম্বর তিন দিনের রাষ্ট্রীয় সফরে তার নিজ জেলা পাবনায় যান। এর আগে, ১৫ মে চার দিনের রাষ্ট্রীয় সফরে তার নিজ জেলা পাবনায় গিয়েছিলেন রাষ্ট্রপতি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা