সংগৃহীত
জাতীয়

অগ্নিসংযোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, দেশে ৭৫ পরবর্তী নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। আ’লীগই মানুষের ভোটের অধিকার নিশ্চিত করেছে। আ’লীগ ক্ষমতায় আসার পর ভোটের অধিকার নিশ্চিত করেছে। এ নির্বাচনের মাধ্যমে জনগণের জয় হয়েছে, গণতন্ত্রের জয় হয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর বিচক্ষণতায় সুর পাল্টাচ্ছে

রোববার (১৪ জানুয়ারি) কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে আ’লীগের মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তিনি জানান, তারা (বিএনপি) জানে জ্বালাও-পোড়াও। এসব ২০১৩ সালে করেছে- ১৪ সালে করেছে, ১৫ সালে করেছে আবার এ নির্বাচন ঠেকাতেও করেছে। তারা বাসে আগুন, গাড়িতে আগুন, লঞ্চে আগুন, রেলে আগুন দিয়েছে। যারা জ্বালাও পাড়াও করেছে ও যারা হুকুম দিয়েছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: নিজে দুর্নীতি করিনি, করতেও দেব না

শেখ হাসিনা জানান, মা-ছেলেকে বুকে জড়িয়ে যেভাবে ট্রেনে পুড়ে কয়লা হয়ে গেছে। কোনো মানুষ এ দৃশ্য সহ্য করতে পারে না। যে কারণে তারা যতই চিৎকার করুক, চেঁচামেচি করুক, তাদের কথায় জনগণ সাড়া দেয়নি ও যারা এ ধরনের জঘন্য কাজ করেছে তাদের ছাড় নাই। তাদের

প্রধানমন্ত্রী বলেন, আমরা তেলা মাথায় তেল দিইনি। আমাদের উন্নয়নকাজ তৃণমূল পর্যায় পর্যন্ত পৌঁছেছে। গণতান্ত্রিক সরকার ছাড়া দেশের উন্নয়ন হয় না। উন্নয়ন টেকসই করা দরকার। প্রত্যেকের জন্য কাজ করেছি, যাতে করে সবার জীবন উন্নত হয়। ষড়যন্ত্র মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা