সংগৃহীত
জাতীয়

নোয়াখালী ভোট দেবেন কাদের

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সপরিবারে ঢাকায় ভোট দেবেন আ’লীগ সভাপতি শেখ হাসিনা। অন্যদিকে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভোট দেবেন নোয়াখালীর বসুরহাটে।

আরও পড়ুন: ভোটদানে বাধা দিলে কঠোর ব্যবস্থা

দলীয় সূত্র বলছে, আ’লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টার পর পরই ঢাকা সিটি কলেজ ভোট কেন্দ্রে ভোট দেবেন।

অপরদিকে দলটির সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিজ এলাকা বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বড় রাজাপুরে উদয়ন ফ্রি ক্যাডেট একাডেমিতে ভোট দেবেন।

আরও পড়ুন: সিটি কলেজে ভোট দেবেন প্রধানমন্ত্রী

এছাড়াও দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা নিজ নিজ এলাকায় ভোট কেন্দ্রে ভোট দেবেন বলে জানা যায়।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা