সংগৃহীত ছবি
জাতীয়

মিডিয়াকে বাধা দেওয়া যাবে না

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনে স্বচ্ছতা ও আস্থার জায়গা তুলে ধরতে মিডিয়াকে (গণমাধ্যমকর্মীদের) কোনোভাবেই বাধা দেওয়া যাবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

আরও পড়ুন : যারা আগুন দিয়েছে তাদের ক্ষমা নেই

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, মিডিয়াকে কোনোভাবেই বাধা দেওয়া যাবে না। স্বচ্ছতা, ট্রান্সফারেন্সি প্রতিষ্ঠিত হবে ভিজিবিলিটির মাধ্যমে। মিডিয়া যে ছবিগুলো তুলবে ও বক্তব্য নেবে তা প্রচার হলে দেশের জনগণ দেখতে পাবেন। এ কারণে আমাদেরকে যেকোনো মূল্যে ভোটকেন্দ্রের ভেতরের পরিবেশটা ভোটারদের অনুকূলে রাখতে হবে। কোনোভাবেই কোন পেশিশক্তির ব্যবহার ভোটকেন্দ্রে থাকবে না, জোর জবরদস্তি থাকবে না। যারা ভোটার তারা এসে অত্যন্ত সুন্দরভাবে নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেটা নিশ্চিত করা হবে।

আরও পড়ুন : গাজায় ভবনে হামলা, নিহত ২৯

মতবিনিময় সভায় রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম, পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান প্রমুখ।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে কাজী হাবিবুল আউয়াল বলেন, যেটা সত্য সেটাই প্রকাশ করবেন। যদি ভোটকেন্দ্রের ভেতরে সত্যিকার অর্থে ভোটটা যদি উত্তম হয় সেটা বলবেন। আর যদি ভোটটা অত্যন্ত মন্দ হয় তাহলে মন্দটাই বলবেন। অবাধ তথ্য প্রবাহের মাধ্যমে যদি সত্যটা জানতে পারে বিশ্বাস করে তাহলে ভোট নিয়ে জনগণের আস্থার যে সংকট সেটা থেকে আমরা উত্তীর্ণ হতে পারব। এ নির্বাচনে ভোটকেন্দ্র এবং কক্ষে কোনো সিসিটিভি ক্যামেরা থাকবে না। এ সময় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলো জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেবেন বলেও জানান কাজী হাবিবুল আউয়াল।

আরও পড়ুন : কৃষিমন্ত্রীর বক্তব্য তার ব্যক্তিগত অভিমত

রংপুর বিভাগের আট জেলার কর্মকর্তা-কর্মচারী ও নির্বাচন সংশ্লিষ্ট কাজে দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিয়ম প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদের মূল বার্তাটা হচ্ছে যেকোনো মূল্যে নির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু হতে হবে। আমরা বলেছি যেকোনো প্রকারে এটা নিশ্চিত করতে হবে। যারা ভোট দিতে চাইছেন, তারা ভোট দিতে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছে না, নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসতে পারছেন, ভোটকেন্দ্রে প্রবেশ করে অবাধে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন_এ বিষয়টা নিশ্চিত করতে যারা প্রশাসনে আছেন তাদের এক ধরনের দায়িত্ব।

সিইসি আরও বলেন, যারা ভোটকেন্দ্রের ভেতরে থাকবেন তাদের দায়িত্বটা ভিন্ন। আর যারা বাইরে থাকবেন তারা আইনশৃঙ্খলার দায়িত্বে থাকবেন। ভোটকেন্দ্রের ভেতরে প্রিসাইজিং অফিসার এবং তার অধীনে সহকারী প্রিসাইজিং অফিসার, পোলিং অফিসারসহ প্রার্থীদের পক্ষে পোলিং এজেন্ট থাকবেন। সকলের উপস্থিতিতে ভোট অনুষ্ঠিত হবে। কোনোভাবেই কোনো ভোটারকে বাধাগ্রস্ত করা যাবে না। ভোটার যেন নির্বিঘ্নে এসে ভোট দিয়ে বাড়ি ফিরে যায়।

সান নিউজ/এএন/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা