সংগৃহীত
জাতীয়

কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক: ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে খলিলুর রহমান (৬৮) নামের এক বিজিবির সদস্যের মৃত্যু হয়েছে। কারাগারে হাজতি হিসেবে ছিলেন তিনি।

আরও পড়ুন: সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

শনিবার (১৬ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টায় অসুস্থ অবস্থায় উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

খলিলুর রহমানকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী আব্দুল আলিম জানান, খলিলুর রহমান দুপুর আড়াইটার দিকে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: বিজয় মিছিলে নির্বাচনবিরোধী কর্মকাণ্ড নয়

তিনি আরও জানায়, খলিলুর রহমান বিজিবির সদস্য ছিলেন। কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন। তবে কি মামলায় কারাগারে ছিলেন সেই বিষয়টি বলতে পারছি না। নিহতের বাবার নাম আব্দুল রশিদ মাতুব্বর।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলছেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। কারা কর্তৃপক্ষ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা