সংগৃহীত
জাতীয়

সবাইকে ভোটকেন্দ্রে যেতে হবে

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ জানিয়েছেন, কোনো ভোটারকে ঘরে বসে না থেকে, প্রত্যেককে ভোটকেন্দ্রে যেতে হবে। আমরা অংশীদারমূলক নির্বাচন হোক চাই।

আরও পড়ুন: ঢাকা-চেন্নাই রুটে ফ্লাইট চালু

শনিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা তিনি জানান।

ডা. শারফুদ্দিন জানায়, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিই বাংলাদেশ ভালো থাকুক তা চায় না। দেশকে তারা পিছিয়ে নিতে চায়। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ৭ জানুয়ারির নির্বাচনে ভোট দিয়ে এসব ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। প্রধানমন্ত্রী এক্ষেত্রে বলেছেন, স্বতন্ত্র প্রার্থী হোক বা নৌকার প্রার্থী হোক তিনিই সংসদে কথা বলবেন।

আরও পড়ুন: আজও ঢাকার বায়ু ‘দুর্যোগপূর্ণ’

তিনি আরও বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয়েছে তখন কোনো মানবাধিকার সংগঠন কথা বলেনি। গাজায় আজ হাজার হাজার নারী শিশুকে হত্যা করা হচ্ছে মানবাধিকার এখন কোথায় গেল? গাজায় যেমন হাসপাতালে হামলা করা হচ্ছে তেমনি রাজারবাগ পুলিশ হাসপাতালেও আক্রমণ করা হয়েছে। মানুষকে ট্রেন লাইন উপড়ে ফেলে হত্যা করা হচ্ছে। মানুষ উন্নয়ন চায়। সেই উন্নয়নের ধারাবাহিকতা প্রধানমন্ত্রী বজায় রেখেছেন। দেশের সম্পদ যারা লুট করেছে তারা চায় না সাধারণ মানুষ শান্তিতে থাকুক।

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডা. মো. কামরুল হাসান মিলন, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটো মিঞা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক সাহান আরা বানু, এনডিসি কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টি বোর্ডর সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আজিজুর রহমান।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা