ছবি : সংগৃহিত
জাতীয়

বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কামরাঙ্গীরচরে বাসার ছাদে পতাকা টানানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শুক্রবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নার্সারি মোর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম মো. সুজন (১৪)। তার গ্রামের বাড়ি বরিশালে। তিনি কামরাঙ্গীরচর নার্সারি মোর ৪ নম্বর গলি এলাকা একটি বাসায় থাকতেন।

নিহতকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসা মো. রাসেল জানান, ওই কিশোর দর্জির কাজ করতো। বিজয় দিবস উপলক্ষে রাতে বাসার ছাদে পতাকা টানানোর সময় বিদ্যুতের লাইনের তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে সে। পরে তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: উত্তরা এক্সপ্রেসে দুর্বৃত্তদের আগুন

বিষয়টি নিশ্চিত করেছেন, ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মরদেহ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা