সংগৃহীত ছবি
জাতীয়

প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

নিজস্ব প্রতিবেদক : মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদনে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। দিবসটি ঘিরে ইতোমধ্যেই সৌধ চত্বরের সৌন্দর্য ও পবিত্রতা রক্ষায় পরিষ্কার-পরিচ্ছন্নতা, সংস্কার ও রং-তুলির কাজ শেষ হয়েছে।

আরও পড়ুন : টিআইবি বিএনপির শাখা

নিরাপত্তা ব্যবস্থা জোরদারে সিসি টিভি ক্যামেরা বসানো হয়েছে। এ ছাড়াও ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার প্রস্তুতি ও নবম পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে দেওয়া ৩ বাহিনীর গার্ড অব অনারের কসরত শেষ হয়েছে।

গণপূর্ত বিভাগের সাভার জাতীয় স্মৃতিসৌধের উপসহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান বলেন, মহান মুক্তিযুদ্ধে বিজয় ছিনিয়ে আনা লাখো শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে, সৌধ চত্বরের সৌন্দর্য বর্ধনে ধুয়ে মুছে পরিষ্কার-পরিচ্ছন্ন, সংস্কার ও রং-তুলির আঁচড়ে রাঙানোর কাজটি করা হয়েছে পরম ভালোবাসা নিয়ে। ফুল বাগানে স্থান পেয়েছে হরেক রকমের বাহারি ফুল গাছ। ল্যাম্পপোস্ট, ঝাড়বাতি, ঝরনাধারা, মুক্ত মঞ্চ, অভ্যর্থনা কেন্দ্র সর্বত্রই সৌন্দর্য বর্ধন করা হয়েছে। ডিসেম্বরের ৪ তারিখ থেকে জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে, ১৬ ডিসেম্বর প্রত্যুষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য খুলে দেওয়া হবে জাতীয় স্মৃতিসৌধ। স্মৃতিসৌধর নিরাপত্তার কাজটি ১২ ডিসেম্বর থেকে এসএসএফ তদারকি করছেন। মাসব্যাপী ধোয়া-মোছা ও পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ সৌন্দর্য বর্ধনের সকল কাজ শেষে সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রস্তুত রয়েছে বীর শহীদদের শ্রদ্ধা নিবেদনে।

আরও পড়ুন : স্বতন্ত্রদের ওপর আ’লীগের নিয়ন্ত্রণ নেই

ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, নিরাপত্তা ব্যবস্থা জোরদারে সিসিটিভি স্থাপন ও ওয়াচ টাওয়ার বসানোসহ সকল কাজ শেষ করেছেন ঢাকা জেলা পুলিশ। চার স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। বিজয় দিবসের স্মৃতিসৌধ আগত সকল দেশপ্রেমিক দর্শনার্থীদের আসা-যাওয়ায় যেন দুর্ভোগ পোহাতে না হয় সেজন্য স্মৃতিসৌধের ভিতর এবং বাহিরে আমাদের সতর্ক নজরদারি থাকবে। এ ছাড়া ঢাকা-আরিচা মহাসড়ক ও নবীনগর-চন্দ্র মহাসড়কের যানবাহনগুলো ১৬ ডিসেম্বর ভোর টার পর নবীনগর সড়ক দিয়ে চলাচল বন্ধ রাখবার নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় তাদেরকে অন্য রাস্তা ব্যবহার করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে যথারীতি সড়কটি খুলে দেওয়া হবে।

এদিকে জাতীয় স্মৃতিসৌধে বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি দেখতে এসে সন্তোষ প্রকাশ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা