ছবি: সংগৃহীত
জাতীয়

গতি কমিয়ে ট্রেন চালানোর সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: নিরাপদ ট্রেন পরিচালনার জন্য গতি কমিয়ে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটারের মধ্যে রেখে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এতে ট্রেন যাত্রায় বিলম্ব হচ্ছে।

আরও পড়ুন: নন-ক্যাডারে ১৩৪২ পদ রেখে বিজ্ঞপ্তি

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী স্বাক্ষরিত এক পত্রে বলা হয়, বর্তমান বিরূপ রাজনৈতিক পরিস্থিতিতে নিরাপদ ট্রেন পরিচালনার জন্য পূর্বাঞ্চলের ৯ টি সেকশনে নিয়মিত ট্র্যাক পেট্রোলিং করতে হবে।

এছাড়া রাত্রিকালীন অর্থাৎ রাত ১১ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত চলাচলরত ট্রেনগুলো নিয়ন্ত্রিত গতিতে (ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার) ট্রেন পরিচালনা করতে হবে।

আরও পড়ুন: কমলো চাল-সবজির দাম

সেকশনগুলো হলো- ঢাকা-আখাউড়া, চট্টগ্রাম-কক্সবাজার, চট্টগ্রাম-আখাউড়া, শায়েস্তাগঞ্জ-শ্রীমঙ্গল-সিলেট, ময়মনসিংহ-সম্ভুগঞ্জ, গৌরিপুর-ময়মনসিংহ-শ্যামগঞ্জ, আখাউড়া-ভৈরববাজার, টঙ্গী-ভৈরববাজার এবং জয়দেবপুর-গফরগাঁও।

লোকোমাস্টারা জানিয়েছেন, ঘন কুয়াশা ও ট্র্যাকে ট্রেন নিরাপত্তার জন্য গত কয়েকদিন ধরে ট্রেন চলাচলে বিলম্ব হচ্ছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা