সংগৃহীত
জাতীয়

ঢাকা-চেন্নাই রুটে ফ্লাইট চালু

নিজস্ব প্রতিবেদক: আনুষ্ঠানিকভাবে ঢাকা-চেন্নাই রুটে সরাসরি ফ্লাইট চালু ‍করেছে বিমান বাংলাদেশ।

আরও পড়ুন: বিজয় মিছিলে নির্বাচনবিরোধী কর্মকাণ্ড নয়

শনিবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এক ভিডিও বার্তায় এই রুটের উদ্বোধন করেন।

এই রুটে ঢাকা থেকে প্রতি সপ্তাহে শনি, সোম ও বৃহস্পতিবার ফ্লাইট যাতায়াত করবে। নির্ধারিত দিনগুলোতে চেন্নাইয়ের উদ্দেশে দুপুর ১২টা ৫০টায় ঢাকা থেকে যাত্রা শুরু করে রওনা হবে। তারপর বিকেল ৩টা ২০ মিনিটে চেন্নাই পৌঁছাবে। সেখান থেকে বিকেল সোয়া ৪টায় ঢাকার উদ্দেশে আবারও ছেড়ে আসবে। পরে ঢাকা সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে পৌঁছাবে।

যাত্রীরা বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট, মোবাইল অ্যাপস ও বিমানের যেকোনো সেলস সেন্টার, বিমান কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ ও বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে টিকিট কিনতে পারবেন।

আরও পড়ুন: নব্য হানাদারে আবির্ভূত বিএনপি

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও অতিরিক্ত সচিব শফিউল আজিম জানান, আমরা আপাতত সপ্তাহে ৩ টি ফ্লাইট দিচ্ছি। আমরা চাইবো অন্য এয়ারলাইন্সগুলোর থেকে আমাদের সেবা যাতে ভালো হয়। আমাদের লক্ষ্য সেটাই থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার প্রনব ভার্মা ও বিমান সচিব মো. মোকাম্মেল হোসেন ও সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দিনসহ বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা