সংগৃহীত
জাতীয়

নৌকায় ভোট দিতে মানুষ প্রস্তুত

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক মন্তব্য করে বলেছেন গণতন্ত্র রক্ষার নির্বাচনে এদেশের মানুষ আওয়ামী লীগের নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন।

আরও পড়ুন:

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুর ৩টার দিকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মানিকগঞ্জ-৩ আসনের মনোনয়নপত্র রিটার্নিং অফিসারের কাছে জমা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

যারা এই দেশ চাইনি সেই রাজাকার আলবদর বিএনপির কাছে দেশ নিরাপদ না। মৌলবাদ-জঙ্গিবাদ সৃষ্টি করে তারা। আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করে, গুলি করে হত্যা করে। এ দেশ তাদের কাছে নিরাপদ নয়। নিরাপদ শুধু আওয়ামী লীগের কাছে।

তিনি আরও জানান, শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশের অভূতপূর্বক উন্নয়ন হয়েছে। প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ ও স্বাস্থ্য সেবা পৌঁছে গেছে। করোনা মহামারির সময় দেশের কোটি কোটি মানুষকে বিনামূল্যে টিকা দেওয়ার ব্যবস্থা করেছে। প্রতিটি ক্ষেত্রেই অভূতপূর্ণ উন্নয়ন করেছেন শেখ হাসিনা সরকার। গণতন্ত্র রক্ষার নির্বাচনে শেখ হাসিনার জন্যই এই দেশের মানুষ আওয়ামী লীগের নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন।

আরও পড়ুন:

স্বাস্থ্যমন্ত্রী সবশেষে বলেন, বিএনপির সময় দেশের কৃষকেরা সার পেতো না। সারের দাবিতে আন্দোলন করতে গেলে গুলি করে হত্যা করা হতো তাদের। তাদের সময়ে দেশে চাঁদাবাজি, খুন, ডাকাতিসহ প্রতিটা ক্ষেত্রে দুর্নীতি হতো। সেজন্যই দেশের মানুষ আর বিএনপিকে চায় না এখন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা