সংগৃহীত
জাতীয়

গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ইশা খাঁ রোডের ২৮/২ নম্বর বাসা থেকে ফাতেমা মীম (১৫) নামের এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: সৌদি গেলেন সেনা প্রধান

শনিবার (২৫ নভেম্বর) সকাল প্রায় সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

মীমকে হাসপাতালে নিয়ে আসা ইসরাত জাহান বলেন, ‘সকালে ঘুম থেকে উঠে মেয়ের জন্য দুধ গরম করতে ফাতেমার রুমের দরজায় ডাকাডাকি করি। পরে রুমের ভিতরে গিয়ে দেখতে পাই ফাতেমা ওড়না দিয়ে ফাঁস দিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে রয়েছে। পরে শাহবাগ থানা পুলিশের সহযোগিতায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, নিহতের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়। তিনি আকরাম আলীর মেয়ে।

আরও পড়ুন: সাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

সান নিউজ/এসকে/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা