সংগৃহীত ছবি
জাতীয়

সুষ্ঠু নির্বাচনে যুক্তরাষ্ট্রও সমর্থন দেবে

নিজস্ব প্রতিবেদক : আমেরিকান সরকার বাস্তবতার মতবাদে বিশ্বাসী। সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হয়ে গেলে আমেরিকাও সমর্থন দেবে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

আরও পড়ুন : বিএনপির এখনো সুযোগ আছে

শুক্রবার (২৪ নভেম্বর) সিলেটের শাহজালাল (রহ.) মাজারে জুমার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশিদের কথা চিন্তা করার প্রয়োজন নেই। বিদেশিরা খামাখা বাংলাদেশকে ত্যক্ত করে। তবে ভালো উপদেশ দিলে তা গ্রহণ করা হবে। অন্যথা বাংলাদেশের ওপর খড়্গ নামলে, বাংলাদেশ বিজয়ী জাতি তা প্রতিহত করার সামর্থ্য আছে।

আরও পড়ুন : ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু

তিনি বলেন, ‘আমার ভোট আমি দেব যাকে ইচ্ছা তাকে দেব, এ কথায় আমরা বিশ্বাস করি। দেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে।’

আব্দুল মোমেন বলেন, শেখ হাসিনার সরকার গত ১৫ বছর ভালো কাজ করেছে। এ সরকার মানুষের ভাত ও ভোটের অধিকার নিশ্চিতে বদ্ধপরিকর।

আরও পড়ুন : মাঠ প্রশাসন নিয়ে শঙ্কা নেই

মন্ত্রী বলেন, ‘এবার আমাদের পরীক্ষা, আমরা আশা করি আপনারা আমাদের এ পরীক্ষায় পাশ করাবেন।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘১৯৭১ সালে আমেরিকা আমাদের সঙ্গে ছিল না; কিন্তু ১৬ ডিসেম্বর বিজয় অর্জনের পর জাতিসংঘে সদস্যপদের জন্য যখন বাংলাদেশ প্রস্তাবনা পাঠায় সেই প্রস্তাবনায় ১৫ বার তারা সমর্থন দিয়েছে। চায়নাসহ অনেক দেশ এ প্রস্তাবের বিপক্ষে ছিল, কিন্তু আমেরিকা দেখেছে সত্যি সত্যি বাংলাদেশ গড়ে উঠেছে, সুন্দর সরকার গঠন হয়েছে। এ বাস্তবতাকে তারা স্বাগত জানিয়ে বাংলাদেশকে সমর্থন দিয়েছে। এবারো তাই হবে। তারা আমাদের সাপোর্ট দেবে, আমরা তাই আশা করছি।’

আরও পড়ুন : ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত

তিনি বলেন, ‘আপনারা জেনে খুশি হবেন যে অনেক দল নির্বাচনমুখী হয়েছে, যারা আগে নির্বাচনে আসার বিরুদ্ধে ছিল। এটা ভালো খবর। আমরা চাই সব দলের অংশগ্রহণে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা বিএনপিকেও বলব আপনারা যদি জনগণের মঙ্গল করতে চান, তবে এ জ্বালাও-পোড়াও বন্ধ করুন। এসব করে দেশের নেতৃত্বে যাওয়া যায় না। এসব কর্মকাণ্ড বাদ দিয়ে, জাতির কাছে ক্ষমা চেয়ে, খত দিয়ে নির্বাচনে আসেন। জাতিকে বলেন আমরা ভুল করেছি। আপনাদের স্বাগত জানাব। সুষ্ঠু সুন্দর একটি নির্বাচনে অংশগ্রহণ করে দেশে আপনাদের কোনো ধরনের জনপ্রিয়তা আছে কিনা তা প্রমাণ করুন।’

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা