ছবি: সংগৃহীত
জাতীয়

৫ সদস্যের বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সহিংসতার ঘটনা মূল্যায়নের জন্য ৫ সদস্যের বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। জানা গেছে, তারা ৬-৮ সপ্তাহ বাংলাদেশে অবস্থান করবেন।

আরও পড়ুন: নির্বাচনে অংশ নেবে নতুন জোট

বিষয়টি উল্লেখ করে সম্প্রতি নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে চিঠি পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের ২ গবেষণা প্রতিষ্ঠান ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)।

এতে বলা হয়, বাংলাদেশে দীর্ঘ মেয়াদে ৪ জন বিশেষজ্ঞ এবং ১ জন সমন্বয়কারী পাঠানো হবে। তারা সেখানে ৬-৮ সপ্তাহ কাজ করবেন। নির্বাচনের সপ্তাহ দুয়েক আগে ঢাকা পৌঁছাবেন তারা।

আরও পড়ুন: আ’লীগ-কমনওয়েলথ দলের বৈঠক

এনডিআইয়ের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় কর্মসূচির পরিচালক জেমি স্পাইকারম্যান ও আইআরআইয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালক স্টিফেন চিমারের সই করা এ চিঠিতে আরও বলা হয়, বিশেষজ্ঞ মিশনের কাজ হবে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতার জন্য কারা দায়ী ও এর প্রভাব মূল্যায়ন করা।

বিশেষ করে রাজনৈতিক দলগুলোর মধ্যে সহিংসতা, কোনো রাজনৈতিক দলের অন্তর্দলীয় কোন্দলের কারণে সহিংসতা এবং নারী ও সংখ্যালঘু জনগোষ্ঠীকে লক্ষ্য করে সহিংসতা, অনলাইনে হয়রানি ও হুমকি ইত্যাদি বিষয় খতিয়ে দেখবেন তারা।

আরও পড়ুন: বিএনপি-জামায়াতের ষষ্ঠ দফার অবরোধ শুরু

এসব পরিস্থিতিতে বিশেষজ্ঞ দলটি সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ভূমিকাও মূল্যায়ন করবেন। এছাড়া তারা ভবিষ্যতে নির্বাচনকে ঘিরে সহিংসতা কমাতে প্রয়োজনীয় সুপারিশ করবে। তাদের মূল্যায়ন জনসমক্ষে প্রকাশ করা হবে এবং ইসিতে এ বিষয়ে প্রতিবেদন জমা দেওয়া হবে।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশসহ নির্বাচন পূর্ব রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করতে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল ঢাকায় এসেছিল।

১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থানকালে তারা সুশীল সমাজ, রাজনৈতিক দল, নাগরিক সংগঠন স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিষ্ঠান এবং বাংলাদেশে কাজ করা বিদেশি দূতাবাস ও বিভিন্ন হাইকমিশনের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন।

আরও পড়ুন: ২৩২ প্লাটুন বিজিবি মোতায়েন

এ সফর শেষে আসন্ন নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি চূড়ান্ত পরীক্ষা উল্লেখ করে আইআরই ও এনডিআই জানিয়েছিল, দলটি বাংলাদেশের গণতন্ত্রকে এগিয়ে নিতে পারে- এমন বিশ্বাসযোগ্য, অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক ও অহিংস নির্বাচনের দিকে অগ্রগতির জন্য একটি রোড ম্যাপ হিসেবে ৫ টি পরামর্শ দিয়েছে।

এ ৫ টি পরামর্শ হলো-

(১) সহনশীল বক্তব্য ও নির্বাচনী ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ করতে হবে।
(২) নির্বাচনের সময় মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করতে হবে।
(৩) অহিংস কর্মকাণ্ডে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে এবং রাজনৈতিক সহিংসতার অপরাধীদের জবাবদিহি করতে হবে।
(৪) সব দলকে অর্থবহ রাজনৈতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের পরিবেশ তৈরি করতে হবে।
(৫) নাগরিকদের মধ্যে অন্তর্ভুক্তিমূলক এবং নির্বাচনে অংশগ্রহণের সংস্কৃতি তৈরি করতে হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা