সংগৃহীত
জাতীয়

রাজধানীতে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা    

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মুগদার দক্ষিণ মান্ডায়ে ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়ে আফরোজা আক্তার (২৭) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: দেশপ্রেমই মানুষের বড় পুঁজি

মঙ্গলবার (২১ নভেম্বর) তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

নিহত আফরোজা নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মারজাল গ্রামের মো. তাজুল ইসলামের মেয়ে।

মুগদা থানার উপপরিদর্শক আঙ্গুরা আক্তার সিমা বলেন, আমরা খবর পেয়ে মুগদা হাসপাতালের জরুরি বিভাগের ট্রলির ওপর থেকে মরদেহ উদ্ধার করি। এরপরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: এনআইডি সংশোধন বন্ধ করা যাবে না

তিনি আরও বলেন, নিহত আফরোজার স্বামী তারেকের থেকে জানতে পারি, ১৪-১৫ বছর আগে এ দম্পত্তির বিয়ে হয়েছে, তবে তাদের কোনো সন্তান হয় না। এ বিষয় নিয়ে তিনি দীর্ঘদিন ডিপ্রেশনে ভুগছিলেন। হঠাৎ নিজ রুমে গিয়ে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন তিনি। পরে তাকে দ্রুত উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুগদা থানার উপ-পরিদর্শক জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক তথ্য জানা যাবে। এ ঘটনায় নিহতের পরিবারের কোনো ধরনের অভিযোগ করেন নাই।

সান নিউজ/একে/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা