সংগৃহীত
সারাদেশ

লরির ধাক্কায় কনস্টেবল নিহত

জেলা প্রতিনিধি: গাজীপুরে লরির ধাক্কায় পিকআপ ভ্যান উল্টে টহলরত এক পুলিশের সদস্য নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় উপপরিদর্শক (এসআই) এবং আরও এক কনস্টেবল আহত হয়েছেন।

আরও পড়ুন: নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

শনিবার (২৫ নভেম্বর) ভোর রাত পৌনে ৪ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইউটার্ন নেওয়ার সময় রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্য হলেন কনস্টেবল বিতান বড়ুয়া। আহত দুইজন হলেন, এসআই মোছাব্বির ও কনস্টেবল মো. আক্কাস উদ্দিন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম জানান, শুক্রবার রাত্রীকালীন টহল ডিউটিতে রাজেন্দ্রপুর এলাকায় ছিলেন তারা। রাত পৌনে ৪টার দিকে সালনা থেকে ময়মনসিংহগামী মহাসড়কে টহল দিয়ে রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় ইউটার্ন নেওয়ার সময় অজ্ঞাতনামা একটি লরি ডিউটিতে থাকা পুলিশ বহনকারী পিকআপ ভ্যানে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা পুলিশ সদস্যরা আহত হন। তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বিতান বড়ুয়াকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ট্রেন দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

লড়ি ও চালককে আটক করা যায়নি। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা