সংগৃহীত
সারাদেশ

নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নিখোঁজের ৫ দিন পর হাত বাঁধা অবস্থায় আজিম উদ্দীন (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।

আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১০

শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের আজিজ নগর এলাকায় গোবরা নদী থেকে ঐ যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত আজিমের বাড়ি তেঁতুলিয়া সদর ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায়। তিনি ওই এলাকার শাহজাহান আলীর ছেলে। আজিম পেশায় চা শ্রমিক।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, নিহত যুবক আজিম উদ্দীন গত ৫ দিন আগে বাড়ি থেকে বের হয়ে ফেরেননি। তবে পরিবারের সদস্যরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) না করলেও নিখোঁজ আজিমের সন্ধান চালিয়েছেন বিভিন্ন এলাকা ও পরিচিতজনদের কাছে। শুক্রবার দুপুরে তেঁতুলিয়া সদর ইউনিয়নের আজিজ নগর এলাকায় গোবরা নদীতে ১ যুবকের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তেঁতুলিয়া মডেল থানার পুলিশ এসে মরদেহ উদ্ধার করেন।

আরও পড়ুন: ট্রেন দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু সাঈদ চৌধুরী জানান, যুবকের মরদেহ ৪-৫ দিন ধরে পানিতে থাকার কারণে ফুলে গেছে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি এটি একটি হত্যাকাণ্ড। পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তারা অভিযোগ দায়ের করলেই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা