সংগৃহীত
জাতীয়

এনআইডি সার্ভার চালু বিকেলে

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পরিচয়পত্রসহ (এনআইডি) নির্বাচন কমিশনের (ইসি) সার্ভার চালু হবে আজ (শনিবার) বিকালে।

শনিবার (১৬ নভেম্বর) বিকাল থেকে সকল নাগরিক তাদের এনআইডি সংক্রান্ত সকল কাজ যথারীতি করতে পারবেন।

আরও পড়ুন: মনোনয়নপত্র সংগ্রহ করলেন প্রধানমন্ত্রী

গত বৃহস্পতিবার (১৬ নভেম্বর) থেকে এ সার্ভার বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন সেবা প্রত্যাশীরা। এই সময়ে অনেক নাগরিক তাদের জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবার জন্য আবেদনও করতে পারেননি।

ইসির সার্ভারের মাধ্যমে সকল প্রত্যাশীদের এনআইডি সেবা, নতুন ভোটার, ভোটার এলাকা স্থানান্তর সেবা দেওয়া হয়। এছাড়াও জন্মনিবন্ধন, মোবাইল কোম্পানি, ব্যাংকসহ সরকারি ও বেসরকারি ১৭৫টি প্রতিষ্ঠান ইসির সার্ভার থেকে সেবা নিয়ে থাকে।

আরও পড়ুন: আ’লীগের মনোনয়ন ফরম উদ্বোধন

ইসি বলছে, নির্বাচন কমিশন সচিবালয়ের আইসিটি অনুবিভাগ ১০তলায় অবস্থিত। এই সার্ভার কক্ষ আদর্শমানকরণের কাজ সম্পন্ন হয়েছে। এছাড়াও অস্থায়ী কক্ষ হতে স্থানান্তরের কাজ চলাকালীন সময়ে সার্ভার, নেটওয়ার্কিং ডিভাইস, স্টোরেজসহ সকল ইকুইপমেন্ট মূল সার্ভার কক্ষে স্থানান্তর করা হবে। সেজন্য বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা হতে শনিবার (১৮ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত নেটওয়ার্ক সার্ভিস বন্ধ থাকবে বলেও জানায় ইসি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা