ফাইল ছবি
জাতীয়

নাশকতাকারীদের নাম আমরা পেয়েছি

নিজস্ব প্রতিবেদক: ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, নাশকতাকারীরা বাংলাদেশের যে প্রান্তেই থাকুক তাদেরকে গ্রেপ্তার করা হবে। রোববার (১২ নভেম্বর) বিকেলে মিন্টু রোডের নিজ কার্যালয়ে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: ৪৬ এএসপির পদোন্নতি

ডিবিপ্রধান বলেন, নাশকতাকারীদের অনেকের নাম আমরা পেয়েছি, ইতোমধ্যে অনেককে আমরা গ্রেপ্তার করেছি। আমাদের অভিযান চলছে, বাকিরাও শিগগিরই গ্রেপ্তার হবে। বিভিন্ন থানায় হওয়া মামলাগুলোর তদন্ত হচ্ছে।

অবরোধে বাসে আগুন দেওয়ার বিষয়ে তিনি বলেন, ঢাকা শহরের প্রতিটি জায়গায় থানা পুলিশ, ডিবি পুলিশ টহল দিচ্ছে, মোবাইল কোর্ট চলছে। আমরা চেকপোস্ট বসাচ্ছি। যারা বাসে আগুন দিচ্ছে তাদেরকে আমরা গ্রেপ্তার করছি। বাকিদেরও আইনের আওতায় নিয়ে আসব।

আরও পড়ুন: গ্রেপ্তার সবাই বিএনপির কর্মী

হারুন বলেন, তফসিলকে কেন্দ্র করে যারা এই ধরনের অপরাধ করছে তাদেরকে আমরা গ্রেপ্তার করব। ইসির অধীনে থেকে সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন করার জন্য আমরা একই কাজ করব এবং এটা আমাদের সাংবিধানিক দায়িত্ব।

এর আগে, (রোববার) দুপুরে ডিএমপি সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপি অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ. মহিদ উদ্দিন জানিয়েছেন, নাশকতাকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর আইন প্রয়োগ করা হবে।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা