ছবি-সংগৃহীত
জাতীয়

বিএনপির সঙ্গে জনগণ নেই

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করে বলেছেন, চোরাগোপ্তা হামলা চালিয়ে সরকার হটানো যায় না। বিএনপি অবরোধের নাম করে বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে মানুষকে আহত করছে। পুলিশ ও সাংবাদিকের ওপর হামলা করছে। দেশের মানুষ শিক্ষিত হোক বিএনপির নেতাকর্মীরা তা চায় না। বিএনপির এমন সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা যুগ যুগ ধরে দেখে আসছি।

আরও পড়ুন: জনগণের সেবার সুযোগ পাই

সরকারপ্রধান বলেন, চোরাগোপ্তা হামলা চালিয়ে সরকার হটাতে পারবে না বিএনপি-জামায়াত। কারণ তাদের সঙ্গে জনগণ নেই।

রোববার (১২ নভেম্বর) বিকেল ৪টায় নরসিংদীর মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনকে সামনে রেখে শিক্ষার্থীদের পরীক্ষা এগিয়ে আনা হয়েছিল। কিন্তু বিএনপি অবরোধের নামে আগুন সন্ত্রাস চালিয়ে পড়াশোনায় বিঘ্নিত করছে। তারেক এবং খালেদা জিয়া লেখাপড়ায় আগ্রহী নয় বলেই নিজেরা পড়াশোনা করেনি। খালেদা জিয়া মেট্রিক ফেল আর তারেক জিয়া তিন স্কুল থেকে বহিষ্কার হয়েছে। তাই বছর শেষে বাচ্চাদের পরীক্ষার সময় অবরোধ দিচ্ছে।

এ সময় তিনি শিক্ষার উন্নয়নে নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, আমরা প্রি প্রাইমারি শুরু করেছি। মাদ্রাসা শিক্ষার উন্নয়ন করেছি, কওমি মাদ্রাসার উন্নয়ন করেছি। কম্পিউটার ল্যাব তৈরি করে দিয়েছি। প্রযুক্তির শিক্ষা আমরা নিশ্চিত করেছি। আমরা মেডিকেল বিশ্ববিদ্যালয় গড়ে তুলেছি।

আরও পড়ুন: ক্ষমতার চেয়ে দেশের মানুষের স্বার্থ বড়

এ সময় প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন, বাসে আগুন দিয়ে যারা মানুষ পোড়ায় তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার।

সরকারপ্রধান বলেন, ‘তারেক রহমান রাজনীতি করবে না মুচলেকা দিয়ে লন্ডনে গিয়েছিল। জনগণের টাকা আত্মসাৎ করে সেখানে থাকছে। লন্ডনে পালিয়ে থেকে সেখানে বসে দেশে আগুন জ্বালাতে বলে। যদি তোর সাহস থাকে তাহলে বাংলাদেশে ফিরে আয়, আমরা একটু দেখি।’

এ সময় প্রধানমন্ত্রী পুলিশ হাসপাতালে হামলার সমালোচনা করে বলেন, ওরা পুলিশ হাসপাতালে হামলা চালিয়ে অ্যাম্বুলেন্স পুড়িয়ে দিয়েছে। আপনারা দেখেছেন ফিলিস্তিনের হাসপাতালে ইসরাইল হামলা চালিয়ে মানুষ হত্যা করছে। বিএনপিও তাদের জারজ সন্তান কি না, নয়তো তাদের মতোই কীভাবে তারা হামলা চালাচ্ছে?’

তিনি বলেন, যারা বাসে আগুন দেয় তাদের ধরে ওই আগুনে ফেলে দেন। তবেই যদি তাদের শিক্ষা হয়। নয়তো তাদের শিক্ষা হবে না।

আরও পড়ুন: তফসিল অনুযায়ী নির্বাচন হবে

এর আগে, প্রধানমন্ত্রী ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা উদ্বোধন করেন। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ পরিবেশবান্ধব এই সারকারখানা উদ্বোধন উপলক্ষে বেলা সাড়ে ১২টার দিকে প্রকাশিত সার কারখানা স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর বিকেল ৩টার দিকে নরসিংদী জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও নরসিংদী জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেন তিনি। জনসভা শেষ করে সন্ধ্যা ৬টায় ঢাকার উদ্দেশে হেলিকপ্টার যোগে রওনা করবেন প্রধানমন্ত্রী।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা