জাতীয়

যুক্তরাষ্ট্র সফরে বিমান বাহিনী প্রধান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান স্ত্রী এবং একজন সফরসঙ্গীসহ সরকারি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন।

আরও পড়ুন: ক্ষমতার চেয়ে দেশের মানুষের স্বার্থ বড়

রোববার (১২ নভেম্বর) যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ‘প্যাসিফিক এয়ার ফোর্সেস’-এর কমান্ডারের আমন্ত্রণে আগামী ১৩-১৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের হিকাম এয়ারফোর্স বেস-এ অনুষ্ঠিতব্য 'প্যাসিফিক এয়ার চিস সিম্পোজিয়াম ২০২৩' এ যোগদান করবেন।

বিমান বাহিনী প্রধান সিম্পোজিয়ামে বিভিন্ন আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং সম্মানিত প্যানেল মেম্বার হিসেবে 'হিউম্যানিটারিয়ান অ্যাসিট্যান্ট অ্যান্ড ডিজাস্টার রিলিফ (এইচএডিআর)'এর উপর বক্তব্য প্রদান করবেন।

আরও পড়ুন: গ্রেপ্তার সবাই বিএনপির কর্মী

এছাড়াও তিনি অংশগ্রহণকারী বিশ্বের বিভিন্ন দেশের বিমান বাহিনী প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।

আইএসপিআর আরও জানিয়েছে, বিমান বাহিনী প্রধান সরকারি সফর শেষে ১৯ নভেম্বর বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা