ছবি: সংগৃহীত
জাতীয়

ইসির নতুন দুটি অ্যাপের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নির্বাচনকে ঘিরে ‘অনলাইনে মনোনয়নপত্র জমা’ ও ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট’ সংক্রান্ত ২টি নতুন অ্যাপের উদ্বোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আরও পড়ুন: ক্ষমতার চেয়ে দেশের মানুষের স্বার্থ বড়

রোববার (১২ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে এ অ্যাপ ২টির উদ্বোধনকালে নির্বাচন কমিশনাররা বলেন, এ অ্যাপের মাধ্যমে অধিকতর জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত হবে।

এ সময় উপস্থিত ছিলেন- প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব) মো. আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর, মো. আনিছুর রহমান ও ইসি সচিব মো. জাহাংগীর আলম।

ইসি মো. আনিছুর রহমান বলেন, এ অ্যাপসের মাধ্যমে অনলাইনে মনোনয়ন জমা দেওয়া যাবে। আগে সশরীরে মনোনয়ন জমা দিতে এসে অনেক লোকসমাগম হতো ও অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হতে হতো।

আরও পড়ুন: বৃহৎ ইউরিয়া সার কারখানা উদ্বোধন

এসব কারণেই আমরা একটা অনলাইন সিস্টেম চালু করেছি। এতোদিন এটা অনলাইনে ট্রায়ালে ছিল। বেশ কয়েকটি উপ-নির্বাচনে ও স্থানীয় সরকারের নির্বাচনে অনলাইনে মনোনয়ন জমা ট্রায়ালে ছিল।

পাশাপাশি ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট’ এর ফলে কার ভোটার নম্বর কত, কোন কেন্দ্রে ভোট দিতে হবে, এগুলোর দরকার হবে না। ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট’ অ্যাপে জন্ম তারিখ ও মোবাইল নম্বর দিয়েই রেজিস্ট্রেশন করতে পারবেন।

এ অ্যাপের মাধ্যমে অধিকতর জবাবদিহিতা ও স্বচ্ছতার টুল হিসেবে ব্যবহার হবে। এ কমিশন দায়িত্ব গ্রহণের পর থেকেই সব কিছু স্বচ্ছভাবে করে আসছে।

আমাদের প্রতিবেশী দেশ ভারতেও এরকম একটা আগে থেকেই ছিল, আমরা সেটা দেখেছি। এ অ্যাপে বেসরকারিভাবে নির্বাচিতদের নাম জানা যাবে। এ অ্যাপে প্রার্থী, সমর্থক ও ভোটাররা আগেভাগেই জানতে পারবেন।

আরও পড়ুন: তফসিল অনুযায়ী নির্বাচন হবে

আগে আমরা এগুলো টেলিভিশনে দেখতাম, যেখানে সব প্রার্থীদের অবস্থা দেখা যেত না। কিন্তু এ অ্যাপে সাথে সাথেই সব আসনের জয়ী ও ভোট পড়ার শতাংশের হার জানা যাবে। ফলে নির্বাচন কমিশন অধিকতর স্বচ্ছ ও জবাবদিহিতার মুখোমুখি হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণেও নির্বাচন কমিশন এগিয়ে গেল।

ইসি আলমগীর বলেন, গত কমিশন অনলাইনে মনোনয়ন দাখিলের বিষয়টি আইনে অন্তর্ভুক্ত করে। কিন্তু সেটা খুব একটা বাস্তবায়ন করতে পারেনি। আজ তা বাস্তবায়ন হলো, সেজন্য ভালো লাগছে।

নির্বাচনে প্রার্থীর তথ্য নিয়ে অপপ্রচার হয়। ভবিষ্যতে কোনো ভোটার যখন প্রার্থী সম্পর্কে জানতে চাইবেন, তখন কিন্তু তারা ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট’ অ্যাপে সব দেখতে পারবেন।

আরও পড়ুন: ঢাকায় আসছে ইইউ প্রতিনিধিদল

তিনি বলেন, এ অ্যাপে প্রার্থীর সব তথ্য-প্রমাণ থাকবে। এতে অপপ্রচারগুলো যাচাই করে নেওয়া যাবে। সেই সাথে নির্বাচনে ভোটের বিষয় নিয়ে মানুষের মধ্যে যে দ্বন্দ্ব থাকে, সেটা দূর হবে।

ইসি বেগম রাশেদা সুলতানা বলেন, আমাদের প্রত্যেকের জীবন এখন প্রযুক্তির ওপর নির্ভরশীল। প্রযুক্তিকে আমরা অস্বীকার করতে পারি না।

আমরা কমিশনার হিসেবে যোগ দেওয়ার পর থেকে যতগুলো ইলেকশন হয়েছে, প্রায় সবগুলোতেই মনোনয়ন সাবমিশনের দিন থেকে আচরণবিধি ভঙ্গ শুরু হয়ে যায়।

আরও পড়ুন: হজ নিবন্ধন শুরু ১৫ নভেম্বর

তিনি বলেন, মনোনয়ন সাবমিশন করতে এসে বিভিন্ন শোডাউন করে। কিন্তু আইনে বলা আছে, মনোনয়ন জমার সময় শোডাউন করা যাবে না। এ অ্যাপের ফলে ভোট অনেক স্বচ্ছ ও জবাবদিহিতামূলক হবে। সাধারণ জনগণ এটাকে খুব ভালোভাবে নেবে।

ইসি ব্রিগেডিয়ার আহসান হাবিব খান (অব.) বলেন, আমরা অতীতে দেখেছি, প্রথম দিনেই মনোনয়ন সাবমিশন করতে আসে, তখন কিন্তু আমাদের সম্মানিত প্রার্থীরা শত শত মোটরসাইকেল নিয়ে আসেন। এতে তাদের শক্তি প্রদর্শিত হতো। তারা প্রথম দিনেই নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেন।

এ অ্যাপ তাদের আচরণবিধি ভঙ্গ করতে দেবে না। আমাদের সমাজে দেখা যায়, অনেকে মনোনয়নপত্র জমা দিতে গেলে বাধা দেওয়া হয় বা মনোনয়নপত্র প্রত্যাহার করতে বল প্রয়োগ করা হয়। এ অ্যাপের ফলে কেউ এরকম সুযোগ পাবে না।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা