ছবি: সংগৃহীত
জাতীয়

পুলিশের গুলিতে আহত শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় আন্দোলনে পুলিশের গুলিতে আহত পোশাক শ্রমিক মো. জামাল উদ্দিন (৪০) মারা গেছেন।

আরও পড়ুন: মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধ

শনিবার (১১ নভেম্বর) রাত ১ টা দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত মো. জামাল উদ্দিন বাড়ি নেত্রকোণা জেলার কেন্দুয়া থানার ঘাসালি বাজার এলাকায়। তার বাবার নাম চান মিয়া। তিনি ইসলাম গার্মেন্টসের শ্রমিক ছিলেন।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৫

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, গাজীপুরে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনে জালাল উদ্দিন নামে এক পোশাক শ্রমিক গুলিবিদ্ধ হয়েছিলেন। রাতে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউর ৬ নম্বর বেডে মারা যান তিনি।

মঙ্গলবার (৮ নভেম্বর) গাজীপুরের কোনাবাড়ী জুরুন এলাকায় পুলিশের গুলিতে জামাল উদ্দিন নামে ইসলাম গ্রুপের ঐ শ্রমিক গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনা হয়। একই দিন ইসলাম গ্রুপের শ্রমিক আঞ্জুয়ারা খাতুন পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা