সংগৃহীত
জাতীয়

মিরপুরে বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর দিয়াবাড়ি নয়তলা ভবনের পাশে রয়েল সিটি গেট এলাকায় ট্রান্স সিলভা পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

আরও পড়ুন: বিদ্যুৎ-পানির ভর্তুকি বন্ধের নির্দেশ

বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাত ১১টা ১০ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। রাজধানীর কল্যাণপুর ফায়ার স্টেশনের ২ টি ইউনিট সেখানে আগুন নেভানোর কাজ করেছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, আজ রাত ১১টা ১০ মিনিটে বাসে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়েছে। রাত ১১টা ৩০ আগুন নির্বাপন করা হয়েছে। বাসটি দাঁড়ানো অবস্থায় রাখা ছিল। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে কে বা কারা অগ্নিসংযোগ করেছে বা কীভাবে আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা